Monday 21 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কুষ্টিয়ায় সাংবাদিকের ওপর হামলা: আসামিদের জামিনের প্রতিবাদে আদালত ঘেরাও

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২১ সেপ্টেম্বর ২০২৬ ১৫:১৭

কুষ্টিয়া: কুষ্টিয়ার কুমারখালীতে সাংবাদিকের ওপর হামলায় করা মামলার এজাহারভুক্ত দুই আসামির কয়েক ঘণ্টার মধ্যেই জামিনের প্রতিবাদে আদালত ঘেরাও করে বিক্ষোভ করেছেন স্থানীয় সাংবাদিকরা।

সোমবার (২১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় পুলিশি বাধা উপেক্ষা করে অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ঘেরাও করেন তারা।

কুষ্টিয়া প্রেসক্লাব আয়োজিত পূর্বনির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে আদালতে প্রবেশের সময় পুলিশের সঙ্গে সাংবাদিকদের হট্টগোল ও উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে গেট ঠেলে আদালত চত্বরে ঢুকে অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল ও স্লোগান দেন তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়। এ কর্মসূচিতে অংশ নেন কুষ্টিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি আল-মামুন সাগর,সাবেক সাধারণ সম্পাদক আনিসুজ্জামান ডাবলু, সাবেক সাধারণ সম্পাদক আবু মনি জুবায়েদ রিপনসহ অন্যরা।

বিজ্ঞাপন

এসময় সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, এজাহারভুক্ত আসামিদের জামিন বাতিল ও বাকি আসামিদের দ্রুত গ্রেফতার করতে হবে। দাবি আদায় না হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।

এর আগে, শনিবার কুমারখালী পৌরসভার একটি সড়ক নির্মাণে অনিয়মের তথ্য সংগ্রহের সময় বাংলা টিভির উপজেলা প্রতিনিধি মাহবুবুল আহসান উল্লাসের ওপর হামলা চালায় কুষ্টিয়া-৪ আসনের জামায়াতের সংসদ সদস্য আফজাল হোসেনের ছেলে শোভন হোসেন, ভাই আনোয়ার হোসেন ও কথিত পিএস মারুফ সহ তার লোকজন। এ ঘটনায় ওইদিনই থানায় ১১জনের নাম উল্লেখ করে হত্যাচেষ্টা আইনে মামলা করেন উল্লাস। এ মামলায় অজ্ঞাত আরও ২০ থেকে ২৫ জনকে আসামি করা হয়।

বিজ্ঞাপন

রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪০৩
২১ সেপ্টেম্বর ২০২৬ ১৫:১৬

আরো

সম্পর্কিত খবর