Tuesday 13 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ছেলের মৃত্যুর শোক সইতে না পেরে মারা গেলেন মা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৩ অক্টোবর ২০২৬ ১৭:১৫

মরদেহ। প্রতীকী ছবি।

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের সলঙ্গায় ছেলের মৃত্যুর কিছুক্ষণ পরই মারা গেছেন মা।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে ছেলের মৃত্যুর পর দুপুরে তার দাফনের জন্য বাড়ি থেকে মরদেহ নিয়ে যাওয়ার সময় তার মায়ের মৃত্যু হয়। মর্মান্তিক এ ঘটনায় পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

ঘটনাটি ঘটেছে জেলার সলঙ্গা থানার ধুবিল ইউনিয়নের বেতুয়া গ্রামের দক্ষিণ পাড়ায়।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল ৮টার দিকে বেতুয়া গ্রামের মৃত আব্দুল হামিদ সরকারের দ্বিতীয় ছেলে সাইফুল সরকার (৫৯) মারা যান। তার মৃত্যুর খবরে পরিবারের সদস্য ও স্বজনদের মধ্যে শোকের মাতম শুরু হয়। পরে দুপুর ১টার দিকে সাইফুলের মরদেহ বাড়ি থেকে স্থানীয় কবরস্থানের উদ্দেশে নিয়ে যাওয়া হয়। এর কিছুক্ষণ পর সোয়া ১টার দিকে তার মা তারা বানু (৭৭) মারা যান। পরিবারের সদস্যদের ধারণা, ছেলের মৃত্যুর শোক সইতে না পেরে তিনি মারা গেছেন।

বিজ্ঞাপন

একই পরিবারের মা ও ছেলের অল্প সময়ের ব্যবধানে মৃত্যুর ঘটনায় এলাকাজুড়ে শোকের পরিবেশ সৃষ্টি হয়েছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে আশপাশের পরিবেশ।

ধুবিল ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য সানোয়ার হোসেন মা ও ছেলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বেতুয়া দক্ষিণপাড়া কবরস্থানে মা ও ছেলেকে দাফন করা হয়েছে।

এ ঘটনায় স্থানীয় বাসিন্দারা শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

বিজ্ঞাপন

হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু
১৩ অক্টোবর ২০২৬ ১৯:০৪

আরো

সম্পর্কিত খবর