Monday 07 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কদমতলিতে রিকশার গ্যারেজে বিদ্যুতায়িত হয়ে মিস্ত্রীর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট
৩ জুলাই ২০২৬ ২২:৫২

ঢাকা: রাজধানীর কদমতলিতে ব্যাটারীচালিত রিকশার গ্যারেজে বিদ্যুৎ সংযোগ দেওয়ার সময় বিদ্যুতায়িত হয়ে মতি মিয়া (৩২) নামে এক বিদ্যুৎ মিস্ত্রীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (৩ জুলাই) দুপুরে কদমতলি মিরাজনগর বাজার মমিনের রিকশা গ্যারেজে বিদ্যুৎ সংযোগ দেওয়ার সময় এ ঘটনা ঘটে। এসময় সহকর্মীরা তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে গেলে চিকিৎসক বিকেল পৌনে ৫টার দিকে মৃত ঘোষণা করেন।

হাসপতালে মৃত মতি মিয়ার সহকর্মী মো. আনোয়ার হোসেন জানান, মতি মিয়া বিদ্যুতের মিস্ত্রী ছিল। দুপুরে মিরাজনগর এলাকায় মমিনের রিকশা গ্যারেজে বিদ্যুতের লাইন দেওয়ার সময় বিদ্যুৎতায়িত হয়। দেখতে পেয়ে তাকে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে জানান।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, মতি মিয়ার গ্রামের বাড়ি রংপুর জলঢাকা উপজেলার সাং-কমদতলা গ্রামে। বর্তমানে স্ত্রী সন্তান নিয়ে কদমতলি রায়েরবাগ গ্যাসরোড এলাকায় থাকতো।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ঘটনাটি তদন্তের জন্য কদমতলি থানায় জানানো হয়েছে।

সারাবাংলা/এসএসআর/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর