Monday 07 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কুর্মিটোলা হাসাতালের সামনে বাসচাপায় পথচারী নিহত

স্টাফ করেসপন্ডেন্ট
২৬ জুলাই ২০২৬ ২৩:০৭

দুর্ঘটনাস্থল।

ঢাকা: কুর্মিটোলা জেনারেল হাসাতালে সামনে প্রজাপতি পরিবহনের একটি বাসের চাপায় ১ জন পথচারী নিহত হওয়ার ঘটনা ঘটেছে। এছাড়া, আরও কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

রোববার (২৬ জুলাই) সন্ধ্যা সোয়া ৭টার দিকে  এ দুর্ঘটনা ঘটে। এ সময় বাসটির ধাক্কায় হাসপাতালের গেট সংলগ্ন গ্যাসের কন্ট্রোল রুমের দেয়াল ভেঙে যায়।

জানা যায়, মিরপুর থেকে আসা প্রজাপতি পরিবহনের বাসটি হাসপাতালের ফটকের সামনে থামার কথা ছিল। তবে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে ফটকের পাশের গ্যাস নিয়ন্ত্রণ কক্ষের দেয়ালে ধাক্কা দেয়। এতে দেয়াল ধসে পড়ে রফিকুল ইসলাম নামের একজন পথচারী নিহত হন। আহত হন কয়েকজন। আহতদের উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিজ্ঞাপন

ক্যান্টনমেন্ট থানার এসআই মশিউর রহমান বলেন, চালক কয়েকবার হর্ন দিয়েছিলেন। অন্যরা সরে গেলেও একজন পথচারী মোবাইল ফোনে ব্যস্ত থাকায় গাড়ির নিচে পড়ে যান।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ক্যান্টনমেন্ট জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. নাজমুল হক বলেন, ‘নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি কুর্মিটোলা হাসপাতালের প্রধান ফটক ভেঙে ভেতরে ঢুকে পড়ে। এতে ঘটনাস্থলেই রফিকুল ইসলাম নিহত হয়। নিহত রফিকুল হাসপাতালের পাশের রেডিসন ব্লু হোটেলে স্টোর সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন।’

সারাবাংলা/এমএইচ/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর