Monday 21 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

চট্টগ্রামে গর্তে পড়া শিশুটির প্রাণ রক্ষা হলো না

স্পেশাল করেসপন্ডেন্ট
২৮ জানুয়ারি ২০২৬ ২১:২২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের রাউজান উপজেলায় গভীর নলকূপের গর্তে পড়া চার বছরের শিশুটির প্রাণ রক্ষা হয়নি। মৃত অবস্থায় শিশুটিকে উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

গর্তে পড়ার প্রায় দুই ঘণ্টা পর বুধবার (২৮ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শিশুটিকে মৃত অবস্থায় উদ্ধার করা হয় বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম রাহাতুল ইসলাম।

মৃত মিসবাহ (৪) রাউজান উপজেলার কদলপুর ইউনিয়নের ৯ নম্বর জয়নগর ওয়ার্ডের বাসিন্দা পেশায় দিনমজুর সাইফুল ইসলামের ছেলে।

এদিন বিকেল সাড়ে ৫টার দিকে নিজ বাড়ির কাছে খেলার সময় শিশু মিসবাহ গভীর নলকূপের জন্য খনন করা প্রায় ৩০ ফুট গভীর গর্তে পড়ে যায়। খবর পেয়ে রাউজান ও কালুরঘাট ফায়ার স্টেশনের চারটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে উদ্ধারের কাজ শুরু করেন। শিশুটিকে বাঁচিয়ে রাখার জন্য ফায়ার সার্ভিসের পক্ষ থেকে কৃত্রিমভাবে গর্তে অক্সিজেন প্রবেশ করানো হয়।

বিজ্ঞাপন

ইউনও এস এম রাহাতুল ইসলাম সারাবাংলাকে বলেন, ‘স্কেভেটর দিয়ে মাটি খনন করে গর্তের আকৃতি বড় করে শিশুটিকে উদ্ধার করা হয়েছে। তবে শিশুটি ততক্ষণে মারা যায়। উদ্ধারের পর রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেছেন।’

উল্লেখ্য, গত বছরের ১০ ডিসেম্বর রাজশাহীর তানোর উপজেলায় নলকূপের গর্তে পড়ে যায় সাজিদ নামে এক শিশু। ফায়ার সার্ভিস টানা ৩২ ঘণ্টা অভিযান চালিয়ে মৃত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে।

সারাবাংলা/আরডি/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর