Thursday 05 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

চট্টগ্রামে এলজি-কার্তুজসহ গ্রেফতার ১

স্টাফ করেসপন্ডেন্ট
১৫ এপ্রিল ২০২৬ ১৯:১৪

চট্টগ্রামে এলজি-কার্তুজসহ গ্রেফতার মোহাম্মদ দৌলত। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম: জেলার রাউজানে বিশেষ অভিযানে দেশে তৈরি একটি এলজি, তিন রাউন্ড কার্তুজ ও একটি ছোরাসহ মোহাম্মদ দৌলত নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১৫ এপ্রিল) ভোরে উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের চৌধুরীহাট ঘাটকূল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। এ সময় মোহাম্মদ দৌলতকে তার নিজ বসতবাড়ি থেকে আটক করা হয়। পরে সাক্ষীদের উপস্থিতিতে ঘর তল্লাশি করে শয়ন কক্ষের আলনা থেকে একটি দেশীয় এলজি ও তিন রাউন্ড ১২ বোর কার্তুজ এবং সিলিংয়ের ওপর থেকে একটি ছোরা উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।

বিজ্ঞাপন

রাউজান থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম বলেন, ‘অপরাধ দমনে রাউজান থানা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। অবৈধ অস্ত্রের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে।’

তিনি আরও বলেন, ‘তার বিরুদ্ধে রাউজান থানায় আরও একটি মামলা তদন্তাধীন রয়েছে। পরে তাকে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।’

সারাবাংলা/এসএন/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর