Wednesday 16 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ইউএসটিসি ক্যাম্পাস থেকে নারীর লাশ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট
২৪ মে ২০২৬ ১৪:০৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীর খুলশীতে বেসরকারি বিশ্ববিদ্যালয় ‘ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি চিটাগং’ (ইউএসটিসি) ক্যাম্পাস প্রাঙ্গণে মুখমণ্ডল বিকৃত অবস্থায় অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৩ মে) রাত সাড়ে ৯টার দিকে এই মরদেহ উদ্ধার করে খুলশী থানা-পুলিশ।

পুলিশ জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওপর থেকে পড়ে গিয়ে ওই নারীর মৃত্যু হয়েছে। মরদেহের মাথা থেকে খুলি আলাদা হয়ে গেছে এবং মুখমণ্ডল বিকৃত থাকায় পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কি না, তা-ও নিশ্চিত হওয়া যায়নি।

খুলশী থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে নারীর মরদেহ উদ্ধার করে। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করার পর ময়নাতদন্তের জন্য মরদেহটি চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত এবং মৃত্যুর প্রকৃত কারণ উদ্‌ঘাটনে পুলিশ ও অপরাধ তদন্ত বিভাগ কাজ করছে।

 

সারাবাংলা/এসএন/ এএ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর