Monday 07 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ফটিকছড়িতে পানিতে ডুবে ২ মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট
২৭ আগস্ট ২০২৬ ১৬:৪১

প্রতীকী ছবি।

চট্টগ্রাম: জেলার ফটিকছড়িতে পুকুরের পানিতে ডুবে ২ মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় দিকে উপজেলার সুন্দরপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের একখুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত দুই শিশু হলো- সুন্দরপুর ইউনিয়নের একখুলিয়া গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে শিশু জাহিদ (৮) ও আবদুর শুক্করের ছেলে তাসিন (৮)। তারা একখুলিয়া দারুস সুন্নাহ নূরানী মাদরাসায় অধ্যয়নরত।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে মাদরাসা ছুটির পর শিক্ষার্থীরা বাড়ি ফেরেন। বাড়ি এসে ৪ বন্ধু একসঙ্গে পুকুরে গোসল করতে নামে। তারা কেউ সাঁতার জানতো না। হঠাৎ তারা পুকুরে ডুবতে থাকলে চিৎকার চেঁচামেচি শুরু করে। দুইজন উঠতে পারলেও বাকি দুইজন পুকুরে ডুবে যায়। বিষয়টি দেখতে পেয়ে স্থানীয় ইয়াকুব নামে এক ব্যক্তি ঝাঁপিয়ে পড়ে দুইজনকে উদ্ধার করে। দ্রুত তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের স্বাস্থ্য সহকারী নিরঞ্জন সরকার বলেন, পুকুরে ডুবে যাওয়া ২ শিশুকে হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

সারাবাংলা/এসএন/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর