Thursday 24 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

টিএসসিতে দুই নারীকে লাঞ্ছিতের ঘটনায় ঢাবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

ঢাবি করেসপন্ডেন্ট
১০ মার্চ ২০২৬ ২০:০৫

ঢাবি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসি এলাকায় দুই নারীকে লাঞ্ছিতের ঘটনায় জড়িত থাকার অভিযোগে বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থীকে ৬ মাসের জন্য বহিষ্কার করা হয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন- শাহরিয়ার ইসলাম তুষার (থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগ), রাকিব আহমেদ (বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগ) এবং শাহরিয়ার তানজিল (নৃবিজ্ঞাৃন বিভাগ)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ফেব্রুয়ারি ভোর রাতে টিএসসি এলাকায় দু’জন ব্যক্তি এবং দু’জন নারীকে লাঞ্ছিত করার ঘটনার সঙ্গে সম্পৃক্ত থাকায় তদন্ত কমিটির সুপারিশের আলোকে ৩ জন শিক্ষার্থীকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ৬ মাসের জন্য বহিষ্কার করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় অর্ডারে প্রদত্ত ক্ষমতাবলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদ তাদের বহিষ্কার করেন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর