Sunday 27 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন জবির ২৯ শিক্ষার্থী

জবি করেসপন্ডেন্ট
২৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৪৬ | আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৪৭

জবি: প্রধানমন্ত্রী স্বর্ণপদক-এর জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২৯ জন শিক্ষার্থীকে প্রাথমিকভাবে মনোনীত করা হয়েছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন সইকরা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২২, ২০২৩, ২০২৪ ও ২০২৫-প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য সংযুক্ত তালিকায় থাকা শিক্ষার্থীদের প্রাথমিকভাবে মনোনীত করা হয়েছে। মনোনীত শিক্ষার্থীদের আগামী ১ অক্টোবর ২০২৬ তারিখ অফিস চলাকালীন সময়ের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মনোনীত শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) ওয়েবসাইটে প্রকাশিত প্রধানমন্ত্রী স্বর্ণপদক মনোনয়ন ফরম অথবা বিজ্ঞপ্তির সঙ্গে দেওয়া ফরম নির্দেশনা অনুযায়ী পূরণ করে দুই সেট হার্ডকপি জমা দিতে হবে।

বিজ্ঞাপন

এ ছাড়া শিক্ষার্থীর নিজ স্বাক্ষরযুক্ত প্রত্যয়নপত্র, সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের ছবি, সব শিক্ষাগত যোগ্যতার সনদ ও মার্কশিট/ট্রান্সক্রিপ্ট/গ্রেডশিট এবং জাতীয় পরিচয়পত্রের কপি জমা দিতে হবে।

সকল কাগজপত্র যথাযথভাবে সত্যায়িত করে সংশ্লিষ্ট ইনস্টিটিউটের পরিচালক বা বিভাগীয় চেয়ারম্যানের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দফতরে হার্ডকপি জমা দিতে হবে। একই সঙ্গে প্রয়োজনীয় কাগজপত্রের সফটকপি পিডিএফ আকারে [email protected] ই-মেইল ঠিকানায় পাঠাতে হবে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রধানমন্ত্রী স্বর্ণপদক ২০২২ এর জন্য ৭ জন, ২০২৩ সালের জন্য ৭ জন, ২০২৪ সালের জন্য ৭ জন এবং ২০২৫ সালের জন্য ৮ জন সহ মোট ২৯ জন শিক্ষার্থীকে প্রাথমিকভাবে মনোনীত করা হয়েছে।

২০২২ সালের তালিকায় বিভিন্ন অনুষদ ও ইনস্টিটিউটের শিক্ষার্থীদের মধ্যে রয়েছেন- সাদ্দাম হোসাইন, রুমানা সিদ্দিকা মারুফা, আয়েশা আক্তার, রোকেয়া পারভিন, মো. বিল্লাল হোসেন, জান্নাতুল ফেরদৌস প্রোমা ও মুজতানিবা জাহান মাশরাকা।

২০২৩ সালের তালিকায় রয়েছেন- মো. আনোয়ার শাহ, সারমিন আক্তার, সাদিয়া জান্নাত মিতু, জয় পাল, মোছা. শুমোনা আক্তার, তানজুম আহমেদ নূদী ও তাসনিমা আক্তার।

২০২৪ সালের তালিকায় রয়েছেন- আরিফুল ইসলাম, আসমা আক্তার, মুহাম্মদ গোলাম রোহমান শাফি, সাদিয়া খানম, রাগিব শাহরিয়ার রাফি, জান্নাতুন নাহের উর্মি ও মো. মুহিব আহসান চৌধুরী।

২০২৫ সালের তালিকায় রয়েছেন- সোমাইয়া তাবাসসুম, ফারিয়া আক্তার ইভা, শানজিদা সারমিন মৌরি, দীপান্বিতা বৈদ্য, আনিকা তাবাসসুম অন্তরা, আভা রহমান, বিদিশা অধিকারী, মোছা. ফারিয়া ইয়াসমিন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর