Sunday 27 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বলিউড কাঁপানো ‘জ্যাজ সিটি’

এন্টারটেইনমেন্ট ডেস্ক
২৩ মার্চ ২০২৬ ১৫:৩৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সত্তরের দশকের উত্তাল পটভূমি আর বাংলাদেশের মুক্তিযুদ্ধের অবিনাশী গল্পের মিশেলে নির্মিত বলিউড ওয়েব সিরিজ ‘জ্যাজ সিটি’র মাধ্যমে নতুন এক উচ্চতায় পৌঁছে গেছেন ঢাকার জনপ্রিয় অভিনেতা আরিফিন শুভ। দীর্ঘ প্রতীক্ষার পর গত ১৯ মার্চ ওটিটি প্ল্যাটফর্ম সনি লিভে সিরিজটির প্রথম পর্ব মুক্তি পাওয়ার পর থেকেই দর্শক ও সমালোচকদের প্রশংসায় ভাসছেন এই নায়ক। বিশেষ করে সিরিজের কেন্দ্রীয় চরিত্র ‘জিমি রয়’-এর বেশে শুভর উপস্থিতি বলিউড পাড়ায় রীতিমতো আলোড়ন সৃষ্টি করেছে। মুক্তির মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই সিরিজটি সনি লিভের ট্রেন্ডিং তালিকার শীর্ষস্থান দখল করে নিয়েছে, যা একজন বাংলাদেশি অভিনেতার জন্য এক অনন্য গৌরবময় অধ্যায়।

বিজ্ঞাপন

সিরিজটির আকাশচুম্বী সাফল্যের মাঝেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের উদ্দেশ্যে এক চমকপ্রদ প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন আরিফিন শুভ। নিজের অফিসিয়াল ফেসবুক পেজে সিরিজের কিছু স্থিরচিত্র শেয়ার করে তিনি ক্যাপশনে লিখেছেন, যখন আমাদের নিজেদেরই ‘জিমি রয়’ আছে, তখন আর জেমস বন্ডকে কার প্রয়োজন? নায়কের এমন আত্মবিশ্বাসী পোস্টের পর মন্তব্যের ঘরে ভক্তদের ভালোবাসার জোয়ার বইছে। কেউ তাকে ‘দেশি জেমস বন্ড’ হিসেবে আখ্যা দিচ্ছেন, আবার কেউ সত্তরের দশকের সেই পুরনো ধ্রুপদী লুক বা ওল্ড স্টাইল ভাইবে তার অসাধারণ অভিনয়ের প্রশংসা করছেন। মূলত শুভর এই অনবদ্য রূপান্তরই দর্শককে পর্দার সামনে মন্ত্রমুগ্ধ করে রেখেছে।

নির্মাতা ও চিত্রনাট্যকার সৌমিক সেনের এই মাস্টারপিসে আরিফিন শুভর বিপরীতে অভিনয় করেছেন সৌরসেনী মিত্র। হিন্দি, বাংলা, উর্দু ও ইংরেজি—এই চার ভাষায় মুক্তি পাওয়া ১০ পর্বের দীর্ঘ এই সিরিজে আরও দেখা গেছে শান্তনু ঘটক, অনিরুদ্ধ গুপ্ত ও শতফ ফিগারের মতো শক্তিশালী অভিনয়শিল্পীদের। সনি লিভের ইতিহাসে এবারই প্রথম কোনো সিরিজ সরাসরি বাংলা ভাষায় মুক্তি পেল, যা বাংলাভাষী দর্শকদের জন্য বাড়তি পাওনা। ১১ ঘণ্টার এই মহাকাব্যিক গল্পে জিমি রয় চরিত্রটি যেভাবে তৎকালীন সামাজিক-রাজনৈতিক বাস্তবতা ও মানুষের সংগ্রামের প্রতিচ্ছবি হয়ে উঠেছে, তা আরিফিন শুভকে বলিউডের আঙিনায় এক শক্তিশালী অবস্থান করে দিয়েছে।

সারাবাংলা/এফএন/এএসজি
বিজ্ঞাপন

চৌগাছায় পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
২৭ সেপ্টেম্বর ২০২৬ ২২:২৬

আরো

সম্পর্কিত খবর