Sunday 07 Jun 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জন্মদিনে ফেরদৌসকে নিয়ে আবেগঘন পোস্ট নিপুণের

এন্টারটেইনমেন্ট ডেস্ক
৭ জুন ২০২৬ ১৭:০৪

ঢালিউডের জনপ্রিয় অভিনেতা ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত শিল্পী ফেরদৌস আহমেদের আজ (৭জুন) ৫২তম জন্মদিন। বিশেষ এই দিনে সোশ্যাল মিডিয়ায় প্রিয় সহকর্মী ও বন্ধু ফেরদৌসকে জন্মদিনের উষ্ণ শুভেচ্ছা জানিয়েছেন চিত্রনায়িকা নিপুণ আক্তার। রবিবার নিজের ফেসবুক অ্যাকাউন্টে ফেরদৌসের সঙ্গে তোলা একটি ছবি শেয়ার করে এই অভিনেতা ও রাজনীতিবিদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশ করেন তিনি।

ফেরদৌসের সঙ্গে কাজ করার অভিজ্ঞতার কথা স্মরণ করে নিপুণ লেখেন, ‘আমাদের দেশীয় চলচ্চিত্রের সুদর্শন ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত জনপ্রিয় অভিনেতা ও রাজনীতিক ফেরদৌস আহমেদের জন্মদিন আজ। তার সঙ্গে আমি জুটিবদ্ধ হয়ে কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করার সৌভাগ্য অর্জন করেছি।’ কাজের বাইরে ব্যক্তিগত জীবনে ফেরদৌসের অমায়িক ব্যবহারের প্রশংসা করে নিপুণ তাকে সবসময় হাসি-খুশি ও প্রাণবন্ত একজন মানুষ হিসেবে বর্ণনা করেন।

বিজ্ঞাপন

নিপুণ তার পোস্টে প্রিয় সহকর্মীর সুস্বাস্থ্য ও দীর্ঘজীবন কামনা করেন। তিনি লেখেন, ‘সর্বদা হাসি-খুশি আর উচ্ছ্বসিত-প্রাণবন্ত মানুষ ফেরদৌস ভাইয়ের জন্মদিনে জানাই আমার হৃদয় উজাড় করা ভালোবাসা ও শুভেচ্ছা। পরিবারসহ আজীবন ভালো থাকুন, সুস্থ থাকুন প্রিয় ফেরদৌস ভাই।’

উল্লেখ্য, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পরবর্তী পরিস্থিতির প্রেক্ষাপটে বর্তমানে ফেরদৌস আহমেদ জনসমক্ষ থেকে দূরে রয়েছেন। তার জন্মদিনে সামাজিক যোগাযোগমাধ্যমে সহকর্মীদের পক্ষ থেকে এমন শুভেচ্ছা বার্তা প্রকাশ পেল।