Thursday 26 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

‘নজরুল বর্ষ’ উপলক্ষে দুই দিনব্যাপী বিশেষ নৃত্য উৎসব

এন্টারটেইনমেন্ট ডেস্ক
১০ সেপ্টেম্বর ২০২৬ ১৭:১২

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মরণে ঘোষিত ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে দুই দিনব্যাপী ‘নজরুল নৃত্য উৎসব ২০২৬’। একাডেমির জাতীয় সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে প্রতিদিন সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে শুরু হবে এই বিশেষ আয়োজন।

সরকার কর্তৃক ঘোষিত এ ‘নজরুল বর্ষ’ (২৫ মে ২০২৬ থেকে ২৫ মে ২০২৭) উপলক্ষে বছরব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এই উৎসবের উদ্যোগ নিয়েছে একাডেমি কর্তৃপক্ষ। উৎসবের প্রতিটি পরিবেশনা সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।

প্রতিদিন সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে উৎসবের প্রথম পর্বে থাকবে আলোচনা সভা। অনুষ্ঠানটির সভাপতিত্ব করবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব। এতে স্বাগত বক্তব্য প্রদান করবেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক কবি শেখ রেজাউদ্দিন আহমেদ (রেজাউদ্দিন স্টালিন)।

বিজ্ঞাপন

উৎসবে সম্মানিত অতিথিদের তালিকায় রয়েছেন নিতাই রায় চৌধুরী, মন্ত্রী, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম, প্রতিমন্ত্রী, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, জাহেদ উর রহমান, উপদেষ্টা (তথ্য ও সংস্কৃতি), প্রধানমন্ত্রীর কার্যালয়।

আলোচনা পর্ব শেষে প্রতিদিন সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে শুরু হবে উৎসবের মূল আকর্ষণ; নৃত্য পরিবেশনা। এতে কবি কাজী নজরুল ইসলামের বহুমাত্রিক সৃষ্টিশীলতা, গান, ছন্দ, প্রেম, দ্রোহ, সাম্য এবং মানবিকতার চেতনাকে আধুনিক ও সমকালীন নৃত্যভাষায় তুলে ধরবেন শিল্পীরা।

যদিও উৎসবের প্রথম ও দ্বিতীয় দিনে পরিবেশনায় অংশ নিতে যাওয়া শিল্পীদের বিস্তারিত তালিকা এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেনি একাডেমি কর্তৃপক্ষ, তবে নজরুল ও নৃত্যের সৃজনশীল মেলবন্ধনে এক মনোমুগ্ধকর পরিবেশনা উপস্থাপন করার প্রস্তুতি নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর