Monday 02 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

‘কিং’ নিয়ে মুখ খুললেন শাহরুখ খান

এন্টারটেইনমেন্ট ডেস্ক
১৫ সেপ্টেম্বর ২০২৬ ১৯:৪৬

২০২৩ সালে পর পর তিনটি ব্লকবাস্টার সিনেমা উপহার দিয়ে প্রেক্ষাগৃহে ধামাকা তৈরি করেছিলেন বলিউডের কিং খান শাহরুখ খান। এরপর দীর্ঘ তিন বছরের বিরতি শেষে ভক্তদের জন্য নিয়ে আসছেন তার বহুল প্রতীক্ষিত অ্যাকশন-থ্রিলার সিনেমা ‘কিং’। সিনেমাটি আগামী ২৪ ডিসেম্বর মুক্তি পাওয়ার কথা থাকলেও দীর্ঘদিন ধরে নতুন কোনো আপডেট না আসায় ভক্তদের মনে তৈরি হয়েছিল নানামুখী সংশয় ও কানাঘুষা। তবে এবার সব ধোঁয়াশা দূর করে সরাসরি মুখ খুলেছেন এই বলিউড বাদশা।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ আয়োজিত ‘আস্ক মি এনিথিং’ সেশনে অংশ নিয়ে ভক্তদের নানা প্রশ্নের সোজা জবাব দিয়েছেন শাহরুখ খান। সিনেমার ট্রেলার নিয়ে এক অনুরাগীর প্রশ্নের জবাবে তিনি স্পষ্ট জানান, ভক্তদের অপেক্ষা আর বাড়াতে চান না। মন তৃপ্ত করার মতো একটি চমৎকার সিনেমা তৈরি করা হচ্ছে এবং ট্রেলারসহ সব সারপ্রাইজ ২৪ ডিসেম্বরের আগেই প্রকাশ্যে আসবে। একইসঙ্গে ‘কিং’ সিনেমার অ্যাকশন কতটা বড় হবে—এমন প্রশ্নের জবাবে তিনি জানান, পরিচালক সিদ্ধার্থ আনন্দ অত্যন্ত পরিশ্রম করে ‘জওয়ান’-এর চেয়েও বড় পরিসরে অ্যাকশন দৃশ্যগুলো সাজিয়েছেন, যেখানে অ্যাকশনের পাশাপাশি থাকবে নজরকাড়া আবেগ ও কমেডির মিশেল।

বিজ্ঞাপন

অন্যদিকে সিনেমার গান মুক্তি না পাওয়া নিয়েও খোলামেলা কথা বলেছেন অভিনেতা। অরিজিৎ সিংয়ের কণ্ঠে সুরের জাদু দেখার অপেক্ষায় থাকা ভক্তদের উদ্দেশ্যে শাহরুখ বলেন, গান রিলিজের জন্য প্রস্তুত থাকলেও অরিজিৎ সিং একজন নিখুঁত কাজ পছন্দ করা পারফেকশনিস্ট হওয়ায় তিনি কিছুটা সময় নিচ্ছেন। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত বিশাল তারকাবহুল এই ‘কিং’ সিনেমায় শাহরুখের সঙ্গে পুনরায় জুটি বেঁধেছেন দীপিকা পাড়ুকোন। এছাড়া এই সিনেমার শক্তিশালী তারকা বহরে দেখা যাবে শাহরুখ-কন্যা সুহানা খান, অভিষেক বচ্চন, রানি মুখার্জি, অনিল কাপুর, জ্যাকি শ্রফ, জয়দীপ আহলাওয়াত, আরশাদ ওয়ার্সি, রাঘব জুয়াল এবং সৌরভ শুক্লাকে।

সারাবাংলা/এফএন/এএসজি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর