Thursday 26 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

‘শ্যামলীর টিবি হাসপাতালকে জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ ইনস্টিটিউটে রূপান্তর করা হবে’

স্টাফ করেসপন্ডেন্ট
১৪ সেপ্টেম্বর ২০২৬ ১৬:১১ | আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২৬ ১৭:০১

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী এবং হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি ববি হাজ্জাজ।

ঢাকা: রাজধানীর শ্যামলীতে অবস্থিত ২৫০ শয্যাবিশিষ্ট টিবি হাসপাতালকে খুব শিগগিরই জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ ইনস্টিটিউট ও হাসপাতালে রূপান্তর করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী এবং হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি ববি হাজ্জাজ।

সোমবার (১৩ সেপ্টম্বর) ঢাকার শ্যামলীতে টিবি হাসপাতালের কনফারেন্স রুমে আয়োজিত হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই তথ্য জানান।

ববি হাজ্জাজ বলেন, ‘হাসপাতালটিকে একটি আধুনিক ও সমন্বিত প্রতিষ্ঠানে রূপান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে, যার ফলে যক্ষ্মা চিকিৎসা, রোগ নির্ণয়, গবেষণা ও প্রশিক্ষণের পরিধি ব্যাপক বৃদ্ধি পাবে। সেবার মান উন্নত ও গতিশীল করতে চিকিৎসাকাজে নিয়োজিত জনবল সংকট দূর করা জরুরি। স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে শূন্যপদগুলো দ্রুত পূরণ করা হবে এবং রোগীদের মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করতে ৫০০ শয্যাবিশিষ্ট নতুন ভবন নির্মাণের পরিকল্পনা নেওয়া হচ্ছে।’

বিজ্ঞাপন

প্রতিমন্ত্রী পরে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং চিকিৎসাসেবা ও সার্বিক ব্যবস্থাপনার খোঁজখবর নিয়ে রোগী ও স্বজনদের সঙ্গে কথা বলেন। সরকারি হাসপাতালে আসা প্রতিটি রোগীর সঙ্গে মানবিক ও দায়িত্বশীল আচরণ করতে হবে এবং কোনো রোগী যেন ভোগান্তির শিকার না হন সে বিষয়ে সর্বোচ্চ জোর দিতে হবে। পাশাপাশি হাসপাতালের সামনের ফুটপাত দখলমুক্ত করে সাধারণ মানুষের চলাচল সহজ করার নির্দেশ দেন তিনি।

পরিদর্শনের সময় ববি হাজ্জাজ হাসপাতালের চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন। হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্যসচিব ও উপপরিচালক ডা. আয়শা আক্তারের সভাপতিত্বে আয়োজিত এ সভায় স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদফতর ও সমাজসেবা অধিদফতরের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর