Friday 30 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

হাম ও হামের উপসর্গে ৩০ দিনে ১৪৩ শিশুর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট
৩০ অক্টোবর ২০২৬ ১৯:৩১

হাম। প্রতীকী ছবি

ঢাকা: দেশে হাম ও হামের উপসর্গে চলতি অক্টোবর মাসের ৩০ দিনে ১৪৩ শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ২ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হামে আক্রান্ত হয়েছে আরও ১ হাজার ৩৯১ শিশু।

শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এই তথ্য পাওয়া গেছে।

স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে ২ শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া, এই সময়ে হামে আক্রান্ত ১৩৯১ শিশুর মধ্যে নিশ্চিত হামে ৭৫ শিশু এবং সন্দেহজনক হামে ১৩১৬ শিশু শনাক্ত হয়েছে।

এদিকে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হাম সন্দেহে শনাক্ত রোগীর সংখ্যা ২ লাখ ২৭ হাজার ৬৭৩ এবং নিশ্চিত শনাক্ত হাম রোগীর সংখ্যা ২৩ হাজার ৭৭০ শিশু। আর এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে ২ লাখ ২ হাজার ৬৩৯ রোগী। এর মধ্যে ছাড়পত্র পেয়েছে ১ লাখ ৯৪ হাজার ৩৯৯ রোগী।

বিজ্ঞাপন

এ ছাড়া, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হামে মারা গেছে ১২৫১ শিশু। এর মধ্যে সন্দেহজনক হামে ১১৪৬ জন এবং নিশ্চিত হামে ১০৫ জনের মৃত্যু হয়েছে।

দেশে হামে মৃত্যু ও শনাক্তে সবচেয়ে বেশি এগিয়ে আছে ঢাকা বিভাগ। এরপর রয়েছে রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগ।

সারাবাংলা/এমএইচ/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর