Sunday 20 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ঢাকায় মার্কিন দূতাবাসে চাকরি’র সুযোগ

সারাবাংলা ডেস্ক
২০ সেপ্টেম্বর ২০২৬ ১৭:১২ | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬ ১৭:১৩

পাবলিক এনগেজমেন্ট অ্যাসিস্ট্যান্ট (প্রফেশনাল এক্সচেঞ্জেস) পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে বাংলাদেশে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস (ইউএস এম্বাসি ঢাকা)। আগ্রহী প্রার্থীরা আগামী ৫ অক্টোবরের মধ্যে আবেদন করতে পারবেন। সম্প্রতি ইউএস এম্বাসি ঢাকার ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ পদে কাজের জন্য প্রার্থীর সাংগঠনিক দক্ষতা, খুঁটিনাটির বিষয়ে মনোযোগ এবং পেশাগত এক্সচেঞ্জ প্রোগ্রামের মাধ্যমে মানুষের মধ্যে যোগাযোগ তৈরির বিষয়ে আগ্রহ থাকতে হবে।

নিয়োগপ্রাপ্ত ব্যক্তি সরকার, সুশীল সমাজ, থিংকট্যাংক, পেশাজীবী সংগঠন ও শিক্ষাপ্রতিষ্ঠানের পেশাজীবীদের নিয়ে বিভিন্ন এক্সচেঞ্জ প্রোগ্রাম সমন্বয়ের দায়িত্ব পালন করবেন। এসব কর্মসূচির মাধ্যমে পেশাজীবীদের মধ্যে যোগাযোগ তৈরি এবং গুরুত্বপূর্ণ বিভিন্ন শ্রেণির মানুষের সঙ্গে সম্পৃক্ততা জোরদারে কাজ করবেন তিনি।

বিজ্ঞাপন

পদের নাম: পাবলিক এনগেজমেন্ট অ্যাসিস্ট্যান্ট (প্রফেশনাল এক্সচেঞ্জেস)

আগ্রহী প্রার্থীদের ইউএস এম্বাসি ঢাকার ওয়েবসাইটের চাকরি সংক্রান্ত পেজের মাধ্যমে আবেদন করতে হবে। সেই সঙ্গে প্রার্থী এই ঠিকানায় বিস্তারিত জানতে পারবেন।

আবেদনের শেষ তারিখ: ৫ অক্টোবর ২০২৬ পর্যন্ত।

সারাবাংলা/এনএল/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর