Saturday 09 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

শর্তসাপেক্ষে জামিন পেলেন বিএনপি নেতা চাইনিজ রফিক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৯ অক্টোবর ২০২৫ ২০:০৩
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জে চেক প্রত্যাখ্যান (ডিজঅনার) মামলায় কারাদণ্ডের পর আপিলের শর্তে জামিন পেয়েছেন জেলা বিএনপির সদস্য সচিব রফিকুল ইসলাম ওরফে চাইনিজ রফিক।

বুধবার (২৯ অক্টোবর) দুপুরে যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতে জামিন আবেদন করলে তা মঞ্জুর হয়। রফিকুল ইসলামের আইনজীবী নূরে আল সিদ্দিকী আসাদ এ তথ্য নিশ্চিত করেছেন।

গত ২১ অক্টোবর চেক প্রত্যাখ্যান মামলায় রফিকুল ইসলামকে এক বছরের কারাদণ্ড ও চেকে উল্লেখিত ৪০ লাখ টাকা অর্থদণ্ডের রায় দেন যুগ্ম জেলা ও দায়রা জজ আ. বা. মো. নাহিদুজ্জামান। ২০১৩ সালের ২৭ মার্চ মামলাটি দায়ের করেছিলেন চাঁপাইনবাবগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী ও চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার রামকৃষ্টপুরের বাসিন্দা মো. হাম্মাদ আলী।

বিজ্ঞাপন

আইনজীবী নূরে আল সিদ্দিকী আসাদ বলেন, ‘রায়ের পর অর্থদণ্ডের অর্ধেক পরিমাণ অর্থ জমাপূর্বক আদালতে রফিকুল ইসলামের জামিন আবেদন করা হয়। আদালত ৩০ নভেম্বরের মধ্যে আপিলের শর্তে জামিন মঞ্জুর করেন। নির্ধারিত সময়ের মধ্যেই আদালতে আপিল করা হবে।

এদিকে রফিকুল আলম দাবি করেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসর হাম্মাদ আলী মিথ্যা মামলা দায়ের করেন তার বিরুদ্ধে। পরবর্তীতে বিএনপির কিছু নেতার প্রভাবে তার বিরুদ্ধে রায় দেন আদালত।

বিচার বিভাগে এখনো রাজনৈতিক প্রভাব রয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘৫ আগস্টের পর আমরা আশা করেছিলাম বিচার বিভাগ নিরপেক্ষ ভূমিকা পালন করবে কিন্তু সেটা হয়নি।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর