Sunday 10 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

টাঙ্গাইলে ট্রাকের ধাক্কায় সিএনজিচালকসহ নিহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩ নভেম্বর ২০২৫ ১২:০৭
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

টাঙ্গাইল: ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের টাঙ্গাইল ঘারিন্দা আন্ডারপাস এলাকায় ট্রাকের ধাক্কায় সিএনজিচালকসহ দুইজন নিহত হয়েছে।

রোববার (২ নভেম্বর) মধ্যরাতে এ সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- টাঙ্গাইলের কালিহাতী উপজেলার আকুয়া এলাকার কাছিম উদ্দিনের ছেলে সিএনজি চালক সাহেব আলী (৪৫) এবং একই উপজেলার ভোক্তা এলাকার নূর মোহাম্মদ শেখের ছেলে যাত্রী আব্দুল আলীম (৬০)।

পুলিশ জানায়, মধ্যরাতে ঢাকা গামী সার্ভিস লেনে চলন্ত একটি অজ্ঞাত ট্রাক সিএনজিটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই যাত্রী আলীম মারা যান। গুরুতর আহত চালক সাহেব আলীকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়া হলে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পথে রাস্তায় তারও মৃত্যু হয়।

বিজ্ঞাপন

এলেঙ্গা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) কামরুল হাসান জানান, নিহতদের মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারে হস্তান্তর করা হবে।

সারাবাংলা/ইআ