Sunday 10 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

বাংলাদেশ-পাকিস্তান টেস্ট
তৃতীয় দিনের প্রথম সেশন বাংলাদেশের

স্পোর্টস করেসপন্ডেন্ট
১০ মে ২০২৬ ১২:০৬ | আপডেট: ১০ মে ২০২৬ ১২:৫১

পাকিস্তানের বিপক্ষে মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের শেষটা ছিল হতাশার। তবে তৃতীয় দিনের সকালে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। তাসকিন আহমেদ, মেহেদি হাসান মিরাজের বোলিংয়ে ম্যাচে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। তৃতীয় দিনের প্রথম সেশনে ৪ উইকেট তুলে নিয়েছে বাংলাদেশ।

গতকাল ১ উইকেটে ১৭৯ রানে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছিল পাকিস্তান। আজ দিনের শুরুতেও ভালো ব্যাটিং করেছেন সফরকারীরা। এর মধ্যে অভিষিক্ত আজান আওয়াইচ সেঞ্চুরি পূর্ণ করেছেন। তবে তারপরই বাংলাদেশি বোলারদের ঘুরে দাঁড়ানো শুরু।

রোববার (১০ মে) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানের দলীয় ২১০ রানের মাথায় সেঞ্চুরিয়ান আজানকে ফেরান তাসকিন আহমেদ। ১৬৫ বল খেলে ১৪টি চারের সাহায্যে ১০৩ রান করে ফেরেন আজান। তাসকিন ব্রেকথ্রু এনে দেওয়ার পর বাংলাদেশি বোলাররা উইকেট নেওয়ার একটা রাস্তা যেন পেয়ে গেল!

বিজ্ঞাপন

এরপর মাত্র ৪ রানের ব্যবধানে আরও তিন উইকেট তুলে নেন তাসকিন আহমেদ ও মেহেদি হাসান মিরাজ। আজানের পর পাকিস্তান অধিনায়ক শান মাসুদকেও ফেরান তাসকিন। আর মেহেদি হাসান মিরাজ ফিরিয়েছেন সাউদ সাকিল ও ৬০ রান করা আবদুল্লাহ ফাজাল।

সারাবাংলা/এসএইচএস