Sunday 10 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

মাহবুব আলী খাঁনের জন্মবার্ষিকীতে দোয়া মাহফিল ও খাবার বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩ নভেম্বর ২০২৫ ১৫:০৩
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

বগুড়া: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শ্বশুর রিয়ার এ্যাডমিরাল মাহবুব আলী খাঁনের ৯১তম জন্মবার্ষিকীতে মরহুমের আত্নার মাগফেরাত কামনায় বগুড়ায় কোরআন খতম, দোয়া মাহফিল ও এতিমদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।

সোমবার (৩ নভেম্বর) বাদ যোহর মরহুমের পরিবারে উদ্যোগে শহরের বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদে কোরআন খতম, দোয়া মাহফিল ও এতিমদের খাবার বিতরণ করা হয়।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস, আলী আজগর তালুকদার হেনা, জয়নাল আবেদীন চান, জেলা বিএনপির সাবেক আহবায়ক এ্যাড. সাইফুল ইসলাম, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফজলুল বারী তালুকদার বেলাল, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কেএম খায়রুল বাশার, বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কালাম আজাদ, মরহুমের পরিবারের পক্ষে ছিলেন সৈয়দ আমিনুল হক দেওয়ান সজল, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক তৌহিদুল আলম মামুন, শেখ তাহাউদ্দিন নাহিন, জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক হুমায়ন কবীর গেদা, শহর বিএনপির সাংগঠনিক সম্পাদক সোলাইমান আলী, জেলা সৎস্যজীবী দলের আহবায়ক ময়নুল হক বকুল, সৈয়দ আব্দুল গফুর দারা, আল আমিন সরকার, উজ্জ¦ল হোসেন। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদের পেশ ইমাম মাও: বেলায়েত আলী।

বিজ্ঞাপন

এদিকে দুপুরে শহরের দত্তবাড়ীতে কোরআন খতম, দোয়া মাহফিল ও এতিম মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে উন্নত মানের খাবার বিতরণ করা হয়।