Saturday 09 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

বিড়ালকে গলা ও পেট কেটে হত্যা, থানায় ডায়েরি

স্পেশাল করেসপন্ডেন্ট
৫ নভেম্বর ২০২৫ ২৩:৩৮
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

বগুড়া: বগুড়ায় বিড়ালকে গলা ও পেট কেটে হত্যার ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন পক্ষে বুধবার (৫ নভেম্বর) বগুড়ার আদমদীঘি থানায় সংগঠনটির ঢাকার সদস্য মো. এমরান হোসেন এই সাধারণ ডায়েরি করেন।

জানা গেছে, গত মঙ্গলবার (৪ নভেম্বর ) সন্ধ্যা ৭টার দিকে সামাজিক যোগাযোগ মাধমে (ফেসবুক) আদমদীঘি উপজেলার দত্তবাড়ীয়াগ্রামে এক মহিলা একটি বিড়ালকে জবাই করে হত্যা করে ফেলে রাখার ভিডিও দেখতে পান। বিষয়টি তার সংগঠনের কর্তৃপক্ষের নজরে এলে তাদের নির্দেশে তিনি সকাল সাড়ে ১০টার দিকে ঘটিকায় আদমদীঘি থানা এলাকার ঘটনাস্থলে যান।

স্থানীয় লোকজন জানায়, দুপুর ১টা থেকে ২টার মধ্যে এই হত্যার ঘটনা ঘটে। বুলবুলি নামের এক নারী একটি সাদা-কালো রংয়ের বিড়ালকে তার নিজ বাড়িতে বটি দিয়ে গলা কেটে এবং বুক চিড়ে হত্যা করে। হত্যার পর বাড়ির পাশের ধান খেতে ফেলে দেয়। পরবর্তী সময়ে প্রতিবেশী শামছুন্নাহার মিনা মৃত বিড়ালটিকে তার বাড়িতে নিয়ে সাদা প্যাকেটে বরফ দিয়ে সংরক্ষণ করে রাখে।

বিজ্ঞাপন

শামছুন্নাহার মিনা জানান, ঘটনার বিষয়ে বিস্তারিত সংগঠনের কর্তৃপক্ষকে অবগত করে ভবিষ্যতের জন্য থানায় সাধারণ ডায়রি করা হয়েছে।

বগুড়ার আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মোস্তাফিজুর রহমান জানান, বিড়ালকে গলা ও পেট কেটে হত্যার ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

সারাবাংলা/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর