Saturday 09 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

পিরোজপুরে সরকারি চাকরিজীবী কল্যাণ পরিষদের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩০ নভেম্বর ২০২৫ ১১:০৬
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

পিরোজপুর: পিরোজপুরে সরকারি চাকরিজীবী কল্যাণ পরিষদের (১১–২০ গ্রেড) উদ্যোগে ২০২৫ সালের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৯ নভেম্বর) বিকেল ৪টায় শহিদ ওমর ফারুক মিলনায়তন, উপজেলা পরিষদ পিরোজপুরে এ সভার আয়োজন করা হয়। সভায় জেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।

সভা শুরুর আগে অতিথিদের বর্তমান কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলাউদ্দিন ভূঁইয়া জনি। বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন ডা. মো. মতিউর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) এস এম. আল আমীন, জেলা বিএনপির সদস্য সচিব এস এম সাইদুল ইসলাম কিসমত, জেলা জামায়াতে ইসলামের সেক্রেটারি অধ্যক্ষ মো. জহিরুল হক, পিরোজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম তানভীর আহমেদ এবং পিরোজপুর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. নাঈম তালুকদার।

বিজ্ঞাপন

সভায় সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি মোহাম্মদ শামসুদ্দোহা, এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. সাদ্দাম হোসেন।

পবিত্র কোরআন তিলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে সভার সূচনা হয়। এরপর মহান মুক্তিযুদ্ধ ও ২০২৪ এর গনঅভ্যুত্থানে শহিদ বীরদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

সভায় গত এক বছরের কর্মকাণ্ডের প্রতিবেদন উপস্থাপন করেন সভাপতি। উপস্থিত সদস্যরা প্রতিবেদনকে সন্তোষজনক বলে উল্লেখ করেন এবং বর্তমান কমিটির কার্যক্রমের প্রশংসা করেন। পাশাপাশি সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদককে পরবর্তী কমিটিতে পুনর্বহাল করার প্রস্তাব সর্বসম্মতভাবে গৃহীত হয়।

আলোচনা পর্বে সদস্যদের কল্যাণ, দক্ষতা বৃদ্ধি, অফিস ব্যবস্থাপনা উন্নয়ন, পেশাগত মানোন্নয়ন এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়। সরকারি বিভিন্ন দপ্তরের সদস্যদের অংশগ্রহণে সভাটি প্রাণবন্ত হয়ে ওঠে।