Monday 11 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

হাদি-এরশাদ উল্লাহ’র ওপর হামলার প্রতিবাদে পঞ্চগড় বিএনপির বিক্ষোভ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৩ ডিসেম্বর ২০২৫ ২০:৪৮
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

পঞ্চগড়: ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ উসমান হাদির ওপর হামলা করে গুলিবিদ্ধ করা এবং চট্টগ্রাম মহানগর বিএনপি’র আহ্বায়ক এরশাদ উল্লাহকে গুলিবিদ্ধ করার প্রতিবাদে পঞ্চগড়ে জেলা বিএনপি’র আয়োজনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ কর্মসূচি পালন করা হয়েছে।

শনিবার (১৩ ডিসেম্বর) বিকেলে পঞ্চগড় জেলা বিএনপি কার্যালয় থেকে জেলা বিএনপি’র সদস্য সচিব ফরাহাদ হোসেন আজাদের নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের করে নেতাকর্মীরা।

এ সময় সাবেক মহিলা সংসদ সদস্য অ্যাডভোকেট রিনা পারভিন জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক মির্জা নাজমুল ইসলাম কাজল, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সফিউজ্জামান পাটোয়ারি রুবেল, জেলা যুবদলের সভাপতি ফেরদৌস ওয়াহিদ রাসেল, সাধারণ সম্পাদক নুরুজ্জামান বাবু পৌর বিএনপি নেতা আব্দুল্লাহ আল মামুন রনিকসহ সেচ্ছাসেবক দল, ছাত্রদল,মহিলা দল,শ্রমিক দল সহ বিএনপি’র অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিল।

বিজ্ঞাপন

মিছিলটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আবারও দলীয় কার্যালয় শেষ হয়। পরে সেখানেই প্রতিবাদ সমাবেশ করা হয়। প্রতিবাদ সমাবেশে বিএনপি’র পল্লি উন্নয়ন বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন আজাদ সহ বিএনপি, ছাত্রদল, যুবদলের নেতারা বক্তব্য দেন।

মিছিল পরবর্তী বক্তারা বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে বাধাগ্রস্ত করতে উদ্দেশ্যপ্রণোদিতভাবে উসমান হাদি এবং এরশাদ উল্লাহকে গুলিবিদ্ধ করা হয়েছে। এই ঘটনায় জড়িতদের বের করে দ্রুত শাস্তির আওতায় এনে বিচারের দাবি জানাচ্ছি।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর