Sunday 10 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

সোনামসজিদ স্থলবন্দরে ভারতীয় ট্রাকের ধাক্কায় পথচারী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১১ জানুয়ারি ২০২৬ ১৩:৩৪
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে ভারতীয় একটি ট্রাকের ধাক্কায় কবির আলী নামে এক পথচারী নিহত হয়েছে।

রোববার (১১ জানুয়ারি) সকালে সোনামসজিদ স্থলবন্দর এলাকার মধ্যবাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি সোনামসজিদ বালিয়াদিঘী গ্রামের কালু মিয়ার ছেলে।

শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির জানান, সকালে সোনামসজিদ স্থলবন্দরের মধ্যবাজার এলাকায় রাস্তা পার হচ্ছিলেন কবির আলী। এ সময় পেছন দিক থেকে আসা একটি ভারতীয় ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে গুরুত্বর আহত হলে স্থানীয়রা তাকে চিকিৎসার জন্য শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মারা যান।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করেছে। ঘাতক ট্রাকটি আটক করেছে স্থানীয়রা। এদিকে এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর