Tuesday 03 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিলেটে শিক্ষার্থীদের সড়ক অবরোধ, সরিয়ে দিল সেনাবাহিনী

ডিস্ট্রিক্ট করসপন্ডেন্ট
৩ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:৩৭

সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা।

সিলেট: সিলেটে সড়ক অবরোধ করে বিক্ষোভ করা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের ধাওয়া দিয়ে সরিয়ে দিয়েছে পুলিশ ও সেনাবাহিনী।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে সিলেট নগরের চৌহাট্টা এলাকায় সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। ১০ম গ্রেডভুক্ত উপ-সহকারী প্রকৌশলী ও সমমান পদে বিসিএস ইঞ্জিনিয়ারদের জন্য প্রস্তাবিত ৩৩ শতাংশ কোটা সংরক্ষণের সিধান্তে প্রতিবাদ এবং বৈষম্যমূলক আন্তঃক্যাডার কমিটি বাতিলের দাবিতে তারা সড়ক অবরোধ করেন।

এ সময় সেনা সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাদের সড়ক ছাড়ার অনুরোধ করে। একপর্যায়ে শিক্ষার্থীরা সেনাবাহিনীর সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন।

পরে পুলিশ ও সেনাবহিনী ধাওয়া দিয়ে শিক্ষার্থীদের সরিয়ে দেয়। ধাওয়া খেয়ে সড়ক ছেড়ে পাশের সিলেট কেন্দ্রীয় শহিদ মিনার এলাকায় জড়ো হয়ে কিছুক্ষণ প্রশাসনের বিরুদ্ধে স্লোগান দেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। পরে সেখান থেকে তারা সরে যান। ধাওয়ায় কয়েকজন আহত হওয়ার দাবি করেছেন শিক্ষার্থীরা। তবে কেউ আহত হয়নি বলে জানিয়েছে পুলিশ।

বিজ্ঞাপন

জানা যায়, দুপুর সাড়ে ১২টার পর থেকে ডিপ্লোমা শিক্ষার্থীরা বিভিন্ন দাবিতে চৌহাট্টা এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ- আন্দোলন শুরু করেন। এতে করে ওই এলাকায় যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গেলে সাধারণ মানুষ ভোগান্তিতে পড়ে।

সিলেট কতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) মইনুল জাকির বলেন, আমরা শিক্ষার্থীদের বুঝিয়ে সরিয়ে দিয়েছি। এখন এলাকার পরিস্থিতি শান্ত। এখানে কেউ আহত হয়নি।

বিক্ষোভকারীরা বলেন, ১০ম গ্রেডভুক্ত উপ-সহকারী প্রকৌশলী ও সমমান পদে বিসিএস ইঞ্জিনিয়ারদের জন্য প্রস্তাবিত ৩৩ শতাংশ কোটা সংরক্ষণের সিধান্ত এটি অনুপযোগী। তাই এ সিধান্তে প্রতিবাদ এবং বৈষম্যমূলক আন্তঃক্যাডার কমিটি বাতিলের দাবি জানায় শিক্ষার্থীরা।

এসব সিদ্ধান্তকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য বৈষম্যমূলক বলে দাবি করেন তারা। বিক্ষোভকারী শিক্ষার্থীরা জানান, দীর্ঘদিন ধরে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা চাকরি ও পদোন্নতিতে বঞ্চিত হয়ে আসছেন। প্রস্তাবিত কোটা কার্যকর হলে তাদের অধিকার আরও ক্ষুণ্ন হবে। তাই অবিলম্বে এসব সিদ্ধান্ত বাতিলের দাবি জানান তারা।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর