Saturday 26 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কক্সবাজারে বাড়ি থেকে ৭০ হাজার ইয়াবাসহ নারী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৯ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:৩৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কক্সবাজার: কক্সবাজারের রামু উপজেলার একটি বাড়ির আঙিনায় মুরগির খোঁয়াড় ও বাঁশঝাড়ের শুকনো পাতার নিচে লুকিয়ে রাখা ৭০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এক নারীকে আটক করা হয়েছে।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) দিবাগত রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার অলক বিশ্বাস।

আটক নারী আয়েশা বেগম (৩৬)। তিনি রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়ন পরিষদের ছাদিরকাটা গ্রামের জিয়াউর রহমানের স্ত্রী।

পুলিশ জানায়, ছাদিরকাটা গ্রামের একাধিক মামলার পলাতক আসামি আব্দুল্লাহ ও তার বোন আয়েশা বেগম পরস্পর যোগসাজশে বিক্রির উদ্দেশ্যে বিপুল পরিমাণ ইয়াবা মজুত করেছেন। এমন তথ্যের ভিত্তিতে বুধবার সন্ধ্যায় রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের ছাদিরকাটা এলাকায় জিয়াউর রহমানের বসতবাড়িতে তল্লাশি অভিযান চালানো হয়। তল্লাশির একপর্যায়ে বসতঘরের উত্তর পাশে মুরগির খোঁয়াড়ের ভেতরে লুকানো একটি সাদা পলিথিনের প্যাকেট থেকে ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে বসতঘরের দক্ষিণ পাশে একটি বাঁশঝাড়ের শুকনো পাতার নিচে রাখা স্পোর্টস ব্যাগের ভেতর সাদা পলিথিনে মোড়ানো আরও ২০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। এ সময় ঘটনাস্থল থেকে আয়েশা বেগমকে আটক করা হয়। তার ভাই আব্দুল্লাহ পলাতক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

বিজ্ঞাপন

অতিরিক্ত পুলিশ সুপার অলক বিশ্বাস বলেন, ‘উদ্ধার করা ইয়াবাগুলো বিক্রির উদ্দেশ্যে মজুত করা হয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করা হয়েছে এবং পলাতক আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।’

সারাবাংলা/এএ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর