Friday 20 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিলেটে ঈদের জামাত কোথায় কখন

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
২০ মার্চ ২০২৬ ২২:৪৩ | আপডেট: ২০ মার্চ ২০২৬ ২২:৫৯

সিলেট: মুসলিম উম্মাহর সবচেয়ে বড় উৎসব ও আনন্দের দিন ঈদ। দীর্ঘ একমাসের সিয়াম সাধনার পর অবশেষে দেশের আকাশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। ঈদুল ফিতর উদযাপনে প্রস্তুত সিলেটের ধর্মপ্রাণ মানুষ। প্রতি বছরের ন্যায় এবারও সিলেটের ঐতিহ্যবাহী স্থানগুলোতে ঈদ জামাত অনুষ্ঠিত হবে।

শনিবার (২১ মার্চ) সকালে সিলেটের প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হবে ঐতিহ্যবাহী শাহী ঈদগাহ মাঠে। ঈদের দিন সকাল সাড়ে ৮টায় এ জামাত অনুষ্ঠিত হবে।

সিলেটের দুই মন্ত্রী ঐতিহাসিক শাহী ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন। বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী ছাড়াও সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীসহ সরকারি বেসরকারি অনেক কর্মকর্তাও শাহী ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন।

বিজ্ঞাপন

এদিকে হযরত শাহজালাল (র.) মাজার মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়। সিলেট নগরীর বন্দরবাজারের কুদরত উল্লাহ জামে মসজিদে ঈদের ৩টি জামাত অনুষ্ঠিত হবে যথাক্রমে সকাল সাড়ে ৭টা, সাড়ে ৮টা ও সাড়ে ৯টায়।

অন্যদিকে হযরত শাহপরাণ (র.) মাজার মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায়।

সিলেটের আলিয়া মাদরাসা মাঠে আঞ্জুমানে খেদমতে কোরআনের উদ্যোগে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায়।

এ ছাড়াও নগরীর জামেয়া মদীনাতুল উলুম খাসদবীর মাদ্রাসায় ঈদুল ফিতরের দুটি জামাত হবে। প্রথমটি সকাল ৮টায় ও দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়।

দক্ষিণ সুরমার সিলাম শাহী ঈদগাহ ময়দানে ঈদুল ফিতরের প্রথম জামাত সকাল সাড়ে ৭টায়, দ্বিতীয় জামাত সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে।

এ ছাড়া কাজিরবাজার মখন জামে মসজিদে সকাল সোয়া ৯টায়, টিলাগড় শাহ মাদানী ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৮টায় ঈদ জামাত অনুষ্ঠিত হবে।

সারাবাংলা/এসএস
বিজ্ঞাপন

সিলেটে ঈদের জামাত কোথায় কখন
২০ মার্চ ২০২৬ ২২:৪৩

আরো

সম্পর্কিত খবর