Saturday 13 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিটের নিচে ৩০ হাজার ইয়াবা, অটোরিকশা চালক আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১০ এপ্রিল ২০২৬ ২১:১২

আটক হওয়া অটোরিকশা চালক ও উদ্ধার হওয়া ইয়াবা।

কক্সবাজার: কক্সবাজারের রামু উপজেলায় সিএনজি চালিত অটোরিকশার ড্রাইভিং সিটের নিচ থেকে ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় চালক জিয়াউর রহমানকে (৩৬) আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দিবাগত রাতে এক বিশেষ অভিযানে ইয়াবা উদ্ধার ও অভিযুক্তকে আটকের এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, ওইদিন রাতে রামু থানার উপপরিদর্শক (এসআই) অনুপ কুমারের নেতৃত্বে একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় উপজেলার চাকমারকুল ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের শ্রীমুরা পূর্বপাড়া এলাকা থেকে জিয়াউর রহমানকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্যের ভিত্তিতে একটি সিএনজি চালিত অটোরিকশা তল্লাশি করা হয়। এ সময় ড্রাইভিং সিটের নিচে লুকিয়ে রাখা ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

আটক হওয়া জিয়াউর রহমান চাকমারকুল ইউনিয়নের শ্রীমুরা এলাকার বাসিন্দা আবদুল হাসিমের ছেলে। তিনি সিএনজি চালিত অটোরিকশাটির মালিক।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (অফিসার ইন চার্জ) মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, ‘এ ঘটনায় আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়েছে।’