Thursday 24 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

২৪ ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি সইয়ের দাবি শাহবাজের

আন্তর্জাতিক ডেস্ক
১৩ জুন ২০২৬ ২৩:১৬

শান্তি মিশনের বিশেষ দূত স্টিভ উইটকফের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। ছবি: রয়টার্স

মধ্যপ্রাচ্যে গত কয়েক মাস ধরে চলমান সংঘাতের অবসান ঘটাতে একটি শান্তি চুক্তির রূপরেখায় সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। সব ঠিক থাকলে আগামী ২৪ ঘণ্টার মধ্যে চিরবৈরী দুই দেশ—যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে এই চুক্তি সই হতে যাচ্ছে। মধ্যস্থতাকারীর ভূমিকায় থাকা পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ শনিবার (১৩ জুন) এ ঘোষণা দিয়েছেন।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে  এ তথ্য জানা গেছে।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ শনিবার (১৩ জুন) জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও ইরান একটি শান্তি চুক্তির কাঠামোতে সম্মত হয়েছে, যা মধ্যপ্রাচ্যে কয়েক মাস ধরে চলা সংঘাতের অবসান ঘটাবে। তিনি জানান, চুক্তির চূড়ান্ত খসড়াও প্রস্তুত হয়েছে।

বিজ্ঞাপন

শাহবাজ শরিফ আরও বলেন, পাকিস্তান এখন চুক্তিটির ইলেকট্রনিক সইয়ের (ই-সাইনিং) প্রস্তুতি নিচ্ছে, যা আগামী ২৪ ঘণ্টার মধ্যে অনুষ্ঠিত হওয়ার আশা করা হচ্ছে। এরপর আগামী সপ্তাহে কারিগরি পর্যায়ের আলোচনা অনুষ্ঠিত হবে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচিও গত শুক্রবার রাতে এক পোস্টে জানিয়েছেন, ‘ইসলামাবাদ সমঝোতা স্মারক (MoU) সইয়ের সময় এত কাছে আগে কখনোই আসেনি।’

উল্লেখ্য, পাকিস্তানের রাজধানী ইসলামাবাদেই এই শান্তি আলোচনার মূল পর্বগুলো অনুষ্ঠিত হয়েছিল।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর