Thursday 16 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফটিকছড়িতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট
১৬ এপ্রিল ২০২৬ ১৮:৩৫

চট্টগ্রাম: চট্টগ্রামের ফটিকছড়িতে পুকুরে ডুবে সাফওয়ান আল-আইন (৪) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাফওয়ান আল-আইন প্রবাসী হাফেজ মোহাম্মদ সাইফ উদ্দিনের ছেলে। সে একই এলাকার হাফেজ সুলতান আহমদের বাড়ির বাসিন্দা। দুই মেয়ে ও এক ছেলের মধ্যে সাফওয়ান ছিল পরিবারের সর্বকনিষ্ঠ সন্তান।

স্থানীয় মোহাম্মদ জামশেদ জানান, দুপুর আনুমানিক ১২টার দিকে খেলতে খেলতে ঘরের পেছনের পুকুরে পড়ে যায় সাফওয়ান। বিষয়টি টের পেয়ে তার মা দ্রুত তাকে উদ্ধার করে নাজিরহাট হাসপাতালে নিয়ে যান।

হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকরা শিশুটিকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারি হয়ে উঠে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর