Saturday 13 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চুয়াডাঙ্গায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
১৮ এপ্রিল ২০২৬ ১৭:৪৬ | আপডেট: ১৮ এপ্রিল ২০২৬ ১৭:৪৮

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার পানিতে ডুবে রুফাইয়িত হোসেন (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (১৮ এপ্রিল) সকাল ১০টার দিকে উপজেলার নাটুদহ ইউনিয়নের বোয়ালমারি গ্রামে এ ঘটনাটি ঘটে। মৃত রুফাইয়িত মেহেরপুর জেলার ঢোলমারি গ্রামের আসমান আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, গত শুক্রবার (১৭ এপ্রিল) নানা বাড়ি বোয়ালমারি গ্রামে বেড়াতে এসেছিল রুফাইয়িত। শনিবার (১৮ এপ্রিল) সকালে নানা বাড়ির পাশের গর্তে কাছে খেলছিল সে। পরে অসাবধানতাবশত গর্তের পানিতে ডুবে যায় রুফাইয়িত। অনেক খোঁজাখুঁজির পর গর্তের পানিতে ভাসতে দেখে তার মরদেহ উদ্ধার করেন পরিবারের সদস্যররা।

বিজ্ঞাপন

দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মেজবাহ উদ্দিন জানান, কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর