Sunday 19 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মাতামুহুরী নদী থেকে বালু উত্তোলন, গ্রেফতার ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২০ এপ্রিল ২০২৬ ০০:১৩

কক্সবাজার: জেলার চকরিয়া উপজেলার মাতামুহুরী নদী ও তীর থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (১৯ এপ্রিল) বিকেলে চকরিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের নামার চিরিংগা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মনির হোসেনের নেতৃত্বে অবৈধ বালু উত্তোলন, পরিবহন ও বিক্রির বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাতামুহুরী নদী থেকে বালু উত্তোলনের সময় দুজনকে আটক করা হয়। অভিযানকালে বালু উত্তোলনে ব্যবহৃত একটি স্ক্যাভেটর, একটি বেলচা, একটি কোদাল, ১৫ লিটার ডিজেল এবং একটি প্লাস্টিকের পাইপ জব্দ করা হয়েছে। গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে মামলা দায়ের করা হয়েছে।

বিজ্ঞাপন

পুলিশ জানায়, অবৈধ বালু উত্তোলনের কারণে নদীভাঙন, কৃষিজমির ক্ষতি ও পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। এসব অপরাধ প্রতিরোধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

চকরিয়া থানার ওসি মনির হোসেন বলেন, অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে তথ্য থাকলে স্থানীয় থানায় জানানোর জন্য সবার প্রতি আহ্বান জানান তিনি।