Friday 24 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হিলিতে পুলিশের বিশেষ অভিযানে নারীসহ ৪ জন গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৪ এপ্রিল ২০২৬ ১৮:১০

হিলিতে গ্রেফতার হওয়া চারজন।

হিলি (দিনাজপুর): দিনাজপুরের হিলিতে বিশেষ অভিযান চালিয়ে জিআর মামলার ওয়ারেন্টভুক্ত ও মোবাইল কোর্টে সাজাপ্রাপ্ত এক নারীসহ চারজন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (২৪ এপ্রিল) বিকেল ৫টায় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে হাকিমপুর থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, হাকিমপুর থানা পুলিশের একটি চৌকস দল উপজেলার বিভিন্ন এলাকায় ঝটিকা অভিযান চালিয়ে আসামিদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের মধ্যে মধ্য বাসুদেবপুর এলাকার মৃত রেজাউল করিমের ছেলে মো. জহুরুল ইসলাম এবং তার স্ত্রী মোছা. রুমি বেগম (ঊর্মি) জিআর মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন।

এ ছাড়া, মোবাইল কোর্টের পৃথক দু’টি মামলায় সাজাপ্রাপ্ত দুই আসামিকে গ্রেফতার করা হয়। তাদের মধ্যে মো. হাবু তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ডে দণ্ডিত; এবং​মো. ফারুক ১ বছর ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ডে দণ্ডিত।

হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (অফিসার ইন-চার্জ) মো. জাকির হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পলাতক এসব আসামিকে গ্রেফতার করা হয়েছে। যথাযথ আইনি প্রক্রিয়া শেষে আজ দুপুরে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। এলাকাকে অপরাধমুক্ত রাখতে পুলিশের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর