Tuesday 05 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টেকনাফে বিদেশি আগ্নেয়াস্ত্র ও ইয়াবা উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৭ এপ্রিল ২০২৬ ১৮:৩৫

উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্র ও মাদকদ্রব্য।

কক্সবাজার: কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে বিদেশি আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ গোলাবারুদ ও ২৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী।

রোববার (২৬ এপ্রিল) দিবাগত রাত থেকে সোমবার (২৭ এপ্রিল) ভোররাত পর্যন্ত উপজেলার হ্নীলা ইউনিয়নের ফুলের ডেইল এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

নৌবাহিনী সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ নৌবাহিনীর বিশেষায়িত ফোর্স সোয়াডসসহ দুইটি সুসংগঠিত আভিযানিক দল এলাকায় অভিযান চালায়। এ সময় ওয়ারেন্টভুক্ত আসামি ভুট্টু সাইফুলের সহযোগী হিসেবে পরিচিত মো. দেলোয়ার হোসেনের বাড়িতে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে ওই বাড়ি থেকে দুইটি জি-৩ রাইফেল, একটি এমএ-১ রাইফেল, আটটি ম্যাগাজিন, ১৯০ রাউন্ড তাজা গুলি ও ১০ রাউন্ড খালি কার্তুজ উদ্ধার করা হয়। পাশাপাশি পাচারের উদ্দেশ্যে মজুত রাখা ২৮ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

বিজ্ঞাপন

নৌবাহিনীর গণমাধ্যম শাখা জানিয়েছে, উদ্ধার করা অস্ত্র, গোলাবারুদ ও মাদকদ্রব্য পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ নৌবাহিনী জানায়, টেকনাফসহ দায়িত্বপ্রাপ্ত উপকূলীয় এলাকায় মাদকবিরোধী অভিযান, সন্ত্রাস দমন ও অবৈধ অস্ত্র উদ্ধারে তাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান জোরদার করা হবে বলে জানানো হয়।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর