Friday 01 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাতক্ষীরায় ৯ টন অপরিপক্ক আম জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৯ এপ্রিল ২০২৬ ১৫:৩১ | আপডেট: ২৯ এপ্রিল ২০২৬ ২২:১৯

জব্দ হওয়া আম।

সাতক্ষীরা: সাতক্ষীরা থেকে চট্টগ্রামে নেওয়ার পথে কেমিক্যাল দিয়ে পাকানো প্রায় নয় টন অপরিপক্ক আম জব্দ করেছে পুলিশ।

মঙ্গলবার (২৮ এপ্রিল) গভীর রাতে সাতক্ষীরা সদর থানা পুলিশ অভিযান চালিয়ে এসব আম জব্দ করে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে সাতক্ষীরা সদর থানা পুলিশ কালিগঞ্জ থেকে চট্টগ্রামগামী একটি ট্রাক তল্লাশি করে ৩৫১ ক্যারেটে ভর্তি প্রায় নয় হাজার কেজি আম জব্দ করে।

পুলিশের দাবি, অপরিপক্ক এসব আম কৃত্রিমভাবে পাকিয়ে বাজারজাত করার চেষ্টা করা হচ্ছিল।

জব্দ করা আমগুলো বুধবার (২৯ এপ্রিল) সাতক্ষীরার বিনেরপোতা এলাকায় পৌরসভার আবর্জনার ভাগাড়ে নিয়ে বিনষ্ট করা হয়।

বিজ্ঞাপন

সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অর্ণব দত্ত বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

রক্তে লেখা মে দিবস
১ মে ২০২৬ ১৩:২৯

আরো

সম্পর্কিত খবর