Wednesday 17 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাইবান্ধায় শিশুকে ধর্ষণ চেষ্টা, ব্যবসায়ী গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩০ এপ্রিল ২০২৬ ১১:২৯

গ্রেফতার হওয়া ব্যবসায়ী।

গাইবান্ধা: গাইবান্ধার সুন্দরগঞ্জে কলা খাওয়ানোর প্রলোভন দেখিয়ে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার মামলায় মো. সাইফুল ইসলাম (৪০) নামের এক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২৯ এপ্রিল) দুপুরে সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিন মোহাম্মদ আমানুল্লাহ্ বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতার হওয়া মো. সাইফুল ইসলাম উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের মনিরাম গ্রামের মরহুম জবেদ আলীর ছেলে। তিনি ভ্যানে করে ঘাস বিক্রি করতেন।

মামলার নথি ও স্থানীয়দের সূত্রে জানা যায়, ঘটনার সময় পরিবারের সদস্যরা জোহরের নামাজে ব্যস্ত ছিলো। এ সময় শিশুটি প্রতিবেশী মো. সাইফুল ইসলামে বাড়িতে যায়। তখন বাড়িতে কেউ না থাকায় কলা দেওয়ার কথা বলে শিশুটিকে ঘরে ডেকে নেন অভিযুক্ত মো. সাইফুল ইসলাম। এ সময় ধর্ষণ চেষ্টাকালে পরিবারের লোকজন শিশুটিকে ডাক দেয়। ডাক শুনে শিশুটিকে ছেড়ে দেয় এবং তার হাতে আবারও কলা দিয়ে বলে বিষয়টি যেন সে কাউকে না জানায়। কিন্তু শিশুটি পরিবারকে ঘটনাটি জানিয়ে দেয়। পরে শিশুটির মা বাদী হয়ে গত মঙ্গলবার (২৮ এপ্রিল) রাতে একটি মামলা দায়ের করেন।

বিজ্ঞাপন

ওসি শাহিন মোহাম্মদ আমানুল্লাহ্ বলেন, এঘটনায় শিশুটির মা বাদী হয়ে মামলা করেন। পরে রাতেই অভিযান চালিয়ে আসামির বাড়ি থেকে গ্রেফতার করা হয়। আসামিকে আদালতে পাঠানো হয়েছে।

 

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর