Wednesday 06 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কক্সবাজারে গলায় ফাঁস দিয়ে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২ মে ২০২৬ ২২:০৯

কক্সবাজার: জেলার পেকুয়ায় গলায় ফাঁস দিয়ে তানজিন তানসুফা তাপ্পি (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা করেছেন।

শনিবার (২ মে) বিকেলে উপজেলার মগনামা ইউনিয়নের পশ্চিম মটকাভাঙ্গা (কুমপাড়া) এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত তানজিন তানসুফা তাপ্পি ওই এলাকার মৃত আবু সৈয়দের মেয়ে। তিনি মগনামা শাহ রশিদীয়া আলিম মাদরাসার এসএসসি পরীক্ষার্থী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেল সাড়ে ৩টার দিকে ঘরে কেউ না থাকার সুযোগে নিজ বসতঘরের একটি কক্ষে সিলিং ফ্যানের সঙ্গে উড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেয় ওই কিশোরী। পরে স্বজনরা বিষয়টি টের পেয়ে তাকে উদ্ধার করে দ্রুত পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

খবর পেয়ে পেকুয়া থানার একদল পুলিশ হাসপাতালে গিয়ে মরদেহের সুরতহাল প্রস্তুত করে এবং স্বজনদের সঙ্গে কথা বলে ঘটনার বিস্তারিত জানার চেষ্টা করেন।

পেকুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. খাইরুল আলম জানান, ‘গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতালে যায়। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

সারাবাংলা/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর