Tuesday 05 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্বামীর সামনে স্ত্রীকে তুলে নিয়ে গণধর্ষণ, আটক ৪

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
৪ মে ২০২৬ ১৭:১১ | আপডেট: ৪ মে ২০২৬ ১৯:৫৯

কুমিল্লা: জেলার চান্দিনা উপজেলায় আত্মীয়ের বাড়িতে যাওয়ার পথে স্বামীর সামনে থেকে এক নারীকে জোরপূর্বক তুলে নিয়ে সংঘবদ্ধভাবে ধর্ষণের ঘটনায় ৪ জনকে আটক করেছে পুলিশ।

রোববার (৩ মে) রাত ১০টার দিকে উপজেলার মাইজখার ইউনিয়নের কামারখোলা গ্রামে এ ধর্ষণের ঘটনা ঘটে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে  ওই ৪ জনকে আটক করে।

আটক আসামিরা হলেন- চান্দিনা উপজেলার মাদারপুর গ্রামের শাহজাহান মিয়ার ছেলে মো. আশিক (৩১), কামারখোলা গ্রামের আলমগীর হোসেনের ছেলে মেহেদী হাসান তারেক (২৪), একই গ্রামের আলমাছ মিয়ার ছেলে মো. আরিফ (৩৪) এবং মৃত জয়নাল আবেদীনের ছেলে মো. ইসমাইল (৩৭)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বরুড়া উপজেলা সদরের এক দম্পতি রোববার রাত ৯টার দিকে ব্যাটারিচালিত অটোরিকশাযোগে চান্দিনার মাদারপুরে আত্মীয়ের বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। রাত আনুমানিক ১০টার দিকে কামারখোলা এলাকায় পৌঁছালে অটোরিকশার ব্যাটারির চার্জ শেষ হয়ে যায়। পরে তারা সেটি ঠেলে এগোতে থাকেন।

বিজ্ঞাপন

এ সময় মোটরসাইকেলে করে আসা ৩ যুবক তাদের পথরোধ করে এবং অশালীন আচরণ শুরু করে। পরে তারা ফোন করে আরও ২ জনকে ডেকে আনে। একপর্যায়ে কয়েকজন মিলে ওই নারীর স্বামীকে সরিয়ে দিয়ে তাকে জোরপূর্বক পাশের একটি ভুট্টাখেতে নিয়ে যায় এবং পালাক্রমে ধর্ষণ করে।

ভুক্তভোগীর স্বামী জানান, ‘ওরা আমাকে জোর করে দূরে নিয়ে ছেড়ে দেয়। আমি সুযোগ পেয়ে ৯৯৯-এ ফোন করি। পরে পুলিশ এসে আমার স্ত্রীকে উদ্ধার করে।’

এক সন্তানের জননী ভুক্তভোগী নারী বলেন, ‘আমি অনেক অনুরোধ করেছি, চিৎকার করেছি, কিন্তু কেউ সাহায্য করতে এগিয়ে আসেনি-’এ কথা বলতে গিয়ে তিনি কান্নায় ভেঙে পড়েন।

চান্দিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান জানান, ঘটনায় মোট ৫জন জড়িত। এর মধ্যে ২জন সরাসরি ধর্ষণে অংশ নেয়, অন্যরা সহযোগিতা করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ৪জনকে আটক করে। অপর এক আসামি পলাতক রয়েছে।

তিনি আরও জানান, ভুক্তভোগী নারী বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। তাকে ডাক্তারি পরীক্ষার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে। পলাতক আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর