Monday 11 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

ভোলায় অবৈধ ২ ইটভাটাকে জরিমানা, কার্যক্রম বন্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১১ মে ২০২৬ ২১:৫২

ইটভাটায় অভিযান চলাকালীন মুহূর্ত।

ভোলা: ভোলার বোরহানউদ্দিন উপজেলায় অভিযান চালিয়ে অবৈধভাবে স্থাপিত মেসার্স এসএনএস ব্রিকস ও মেসার্স আলম ব্রিকস নামে দুইটি ইটভাটার কার্যক্রম বন্ধ করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া, ইটভাটা দুইটিকে মোট ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (১১ মে) সকাল ১১টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত উপজেলার দালালপুর গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।

এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ভোলা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জয়নাল আবেদীন ও মো. নুরুল আলম

এ বিষয়ে ভোলা পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালক মো. তোতা মিয়া বলেন, ‘ভোলা জেলা প্রশাসন ও পরিবেশ অধিদফতরের যৌথ উদ্যোগে অবৈধভাবে স্থাপিত ইটভাটার বিরুদ্ধে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মেসার্স এসএনএস ব্রিকসকে ১ লাখ টাকা ও মেসার্স আলম ব্রিকসকে ৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া, পানি দিয়ে ইটভাটা দু’টির কাঁচা ইট ধ্বংস ও ভাটার আগুন নিভিয়ে দেওয়া হয়েছে।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘অভিযানে নৌবাহিনী, কোস্ট গার্ড, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা সার্বিক সহযোগিতা করেন। জনস্বার্থে অবৈধ ইটভাটার বিরুদ্ধে আমাদের এ অভিযান চলমান থাকবে।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর