Sunday 17 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মোটরসাইকেলের ধাক্কায় রূপপুর প্রকল্পের শ্রমিক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ মে ২০২৬ ১৩:০০ | আপডেট: ১৭ মে ২০২৬ ১৩:০২

পাবনা: পাবনার ঈশ্বরদীতে কাজ শেষে বাইসাইকেলে করে বাসায় যাওয়ার পথে মোটরসাইকেলের ধাক্কায় ইয়াসিন আলী (৫২) নামের রূপপুর পারমাণবিক বিদুৎ প্রকল্পের এক শ্রমিক নিহত হয়েছে।

‎শনিবার (১৬ মে) রাত ১১ টার দিকে শাহাপুর ইউনিয়নের মন্ত্রীর মোড়ে এ ঘটনা ঘটে।

‎নিহত ইয়াসিন আলী পাকশী ইউনিয়নের নতুন রূপপুর গ্রামের মৃত ইবাদ আলীর ছেলে।

‎স্থানীয় সূত্রে জানা যায়, রূপপুর পারমাণবিক প্রকল্পের বিদেশী এক কোম্পানিতে তিনি কর্মরত ছিলেন। কাজ শেষে সাইকেলে করে তিনি বাড়ি ফিরছিলেন এমন সময় অপরদিক থেকে আসা একটি দ্রুত গতির মোটরসাইকেল জোরে ধাক্কা দেয়। এ সময় মহাসড়কে পড়ে যান তিনি। স্থানীয়রা গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এরপর তার শারীরিক অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়। এছাড়াও মোটরসাইকেল আরোহী দুইজনের অবস্থাও গুরুতর বলে জানা গেছে। তাদেরকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

‎ঈশ্বরদী থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আসাদুর রহমান বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে পরিবারকে বুঝিয়ে দেওয়া হয়েছে। এ বিষয়ে পরিবার অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর