Thursday 01 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ড. ইউনূস ও তার উপদেষ্টাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট

স্টাফ করেসপন্ডেট
১৭ মে ২০২৬ ১৩:৫১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: হামের টিকা কর্মসূচি ইস্যুতে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং তার উপদেষ্টাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে হাইকোর্টে একটি রিট আবেদন করা হয়েছে।

রোববার (১৭ মে) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম আশরাফুল ইসলাম এ রিট দায়ের করেন।

রিটে অভিযোগ করা হয়, হামের টিকাদান কার্যক্রম রাষ্ট্রীয় ব্যবস্থাপনা থেকে বেসরকারি খাতে হস্তান্তরের সঙ্গে ড. ইউনূস ও তার উপদেষ্টা পরিষদের সদস্যরা জড়িত ছিলেন। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা জারির নির্দেশনা চাওয়া হয়েছে।

বিজ্ঞাপন

আবেদনে কেবিনেট সচিব, স্বাস্থ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, জনপ্রশাসন সচিব এবং স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালকসহ সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিবাদী করা হয়েছে।

এর আগে, গত ৬ এপ্রিল একই বিষয়ে সংশ্লিষ্টদের কাছে একটি লিগ্যাল নোটিশ পাঠিয়েছিলেন ব্যারিস্টার এম আশরাফুল ইসলাম।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর