Saturday 17 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

এসএসসি পরীক্ষা শেষে গড়াইয়ে গোসলে নেমে ২ বন্ধুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
২০ মে ২০২৬ ১৯:০৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কু‌ষ্টিয়া: জেলার সদর উপ‌জেলায় এসএসসি পরীক্ষা শেষে গড়াই নদীতে গোসল করতে নেমে দুই বন্ধুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বুধবার(২০ মে) বি‌কে‌লে হাটশ হরিপুর ইউনিয়‌নের হ‌রিপুর ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

পানিতে ডুবে মারা যাওয়া দু’জন হলেন- একই এলাকার সাইফুল ইসলা‌মের ছে‌লে অপূর্ব ইফতি তাইফ(১৮) ও নুরুল ইসলা‌মের ছে‌লে সাকিবুল ইসলাম(১৯)।

স্থানীয় ও প্রত‌্যক্ষদর্শী সূত্রে জানা গেছে,তাইফ দি ওল্ড কু‌ষ্টিয়া হাইস্কুল এবং শাকিবুল কু‌ষ্টিয়া জিলা স্কুলের বিজ্ঞান বিভাগ থে‌কে চল‌তি বছ‌রে এসএস‌সি পরীক্ষায় অংশ নি‌য়ে‌ছিল। আজ ছিল শেষ পরীক্ষা। পরীক্ষা শেষ ক‌রে তারা দুই বন্ধু গড়াই নদে গোসলে না‌মে। এ সময় নদী‌তে ডুব দি‌লে তাইফ মাথা উঁচু ক‌রে উঠতে পার‌লেও সা‌কিব ত‌লি‌য়ে যায়। এক পর্যা‌য়ে তাইফও ত‌লি‌য়ে যায়। পরে স্থানীয়রা দু’জন‌কে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ইকবাল হাসান জানান, বিকেল সাড়ে ৪টার পর দুই শিক্ষার্থীকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়।

কুষ্টিয়া ফায়ার সার্ভিস ও সি‌ভিল ডি‌ফে‌ন্সের সহকারী পরিচালক মো. ওয়াদুদ হোসেন বলেন, ‘খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।’

এ ঘটনায় পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

সারাবাংলা/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর