Friday 26 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চুয়াডাঙ্গায় বিদ্যুতায়িত হয়ে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু


২৬ জুন ২০২৬ ০৮:৩৭ | আপডেট: ২৬ জুন ২০২৬ ০৮:৪৮

জুবায়ের

চুয়াডাঙ্গা: জেলার আলমডাঙ্গায় বিদ্যুতায়িত হয়ে জুবায়েরের (১৬) নামের এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে উপজেলার ভাংবাড়ীয়া ইউনিয়নের ভোগাইল বগাদি গ্রামে এ ঘটনা ঘটে।

জুবায়ের ওই গ্রামের হাফিজুল ইসলামের ছেলে। তিনি চলতি বছর ভোগাইল-বগাদী মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, এদিন দুপুরে জুবায়ের বাড়িতে অবস্থান করছিলেন। এক পর্যায়ে তিনি বাড়ির গ্রিলে হাত দিলে বিদ্যুতায়িত হন। পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

জুবায়েরের বন্ধু শাকিল বলেন, ‘দুপুরে বাড়িতে থাকার সময় হঠাৎ এ দুর্ঘটনা ঘটে। বাড়ির গ্রিলের সঙ্গে জড়িয়ে থাকা বৈদ্যুতিক তারে লিকেজ থাকায় গ্রিলটি বিদ্যুতায়িত হয়ে পড়ে। বিষয়টি পরিবারের সদস্যদের অজানা ছিল। অসাবধানতাবশত গ্রিলে হাত দিলে জুবায়ের বিদ্যুতায়িত হয়।’

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আফরিনা ইসলাম বলেন, ‘নিথর অবস্থায় ওই কিশোরকে হাসপাতালে আনা হয়। পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত পাওয়া যায়।’ পরিবারের সদস্যরা তাকে জানিয়েছেন, তিনি (জুবায়ের) বিদ্যুতায়িত হয়েছিলেন।

আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ বানী ইসরাইল বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন করা হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর