Monday 05 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নোয়াখালীতে বাসচাপায় শিশু নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩ জুলাই ২০২৬ ১৮:১০

সোনাইমুড়ী থানা, নোয়াখালী।

নোয়াখালী: নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় দ্রুতগতির একটি বাসের চাপায় হাসনা বেগম (৬) নামে এক শিশু নিহত হয়েছে।

শুক্রবার (৩ জুলাই) বেলা ১২ টার দিকে উপজেলার চাটখিল-সোনাইমুড়ী আঞ্চলিক মহাসড়কের জয়াগ বাজারের পশ্চিমপাশে পোল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত হাসনা চাটখিল পৌরসভার সুন্দরপুর গ্রামের মল্লিক বাড়ির মো. হাসানের মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পরিবারের সদস্যদের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশাযোগে জয়াগ বাজারের পশ্চিম পাশে পোল এলাকায় আসে হাসনা। অটোরিকশা থেকে নামার পর একপর্যায়ে সে রাস্তা পার হওয়ার চেষ্টা করলে দ্রুতগতির একটি অজ্ঞাত বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পরপরই বাসটি দ্রুত স্থান ত্যাগ করায় সেটির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। তার মৃত্যুতে স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে আসে।

বিজ্ঞাপন

সোনাইমুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন বলেন, ‘রাস্তা পার হওয়ার সময় অজ্ঞাত একটি বাসের চাপায় শিশুটির মৃত্যু হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। নিহতের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর