ঢাকা: রাজধানীর লালবাগে বিশেষ অভিযান পরিচালনা করে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক সহ-সভাপতি হাওলাদার মানিককে (৩৮) গ্রেফতার করেছে লালবাগ থানা পুলিশ।
রোববার (২২ নভেম্বর) দুপুরে ডিএমপির উপ-পুলিশক মিশনার (ডিসি মিডিয়া) মো. আকতার হোসেন এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, রাত সোয়া ৮টার দিকে লালবাগ থানাধীন ঢাকেশ্বরী রোড এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হাওলাদার মানিক বাগেরহাট জেলার রামপাল থানার বাঁশতলী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাবেক সহ-সভাপতি।
গ্রেফতারদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।