Sunday 11 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

পিকআপে বিশেষ কৌশলে লুকানো ৮ হাজার ইয়াবা উদ্ধার, চালক গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১০ জুলাই ২০২৬ ২২:৪৮

কক্সবাজার: পৌরসভা এলাকায় একটি পিকআপ ভ্যানে তল্লাশি চালিয়ে ৮ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ ভ্যানের চালক ও মাদককারবারি মো. ফয়সলকে (৪১) গ্রেফতার করা হয়েছে। একই সঙ্গে পিকআপ ভ্যান ও একটি বাটন ফোন জব্দ করা হয়েছে।

শুক্রবার (১০ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে কক্সবাজার পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের সাংস্কৃতিক কেন্দ্রের দক্ষিণ পাশের সড়কে অভিযান চালিয়ে ইয়াবার চালানসহ তাকে গ্রেফতার করা হয়।

​গ্রেফতার আসামির ফয়সাল কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পুরান পাড়া এলাকার মৃত জহির আহম্মদ ড্রাইভারের ছেলে।

পুলিশ জানায়, কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব শেখ মোহাম্মদ আলীর নেতৃত্বে পুলিশের একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে সাংস্কৃতিক কেন্দ্রের পাশে অস্থায়ী চেকপোস্ট বসায়। এ সময় সন্দেহভাজন একটি পিকআপ গাড়িকে থামানো হয়। পরে চালক ফয়সালকে জিজ্ঞাসাবাদ করা হলে সে স্বীকারোক্তি দেন এবং পিকআপের বাম্পারের ভেতর বিশেষ কায়দায় লুকিয়ে রাখা আট হাজার পিস ইয়াবা ট্যাবলেট বের করে দেন। পুলিশ ইয়াবাসহ পিকআপ ও তার ব্যবহৃত মোবাইল ফোনটি জব্দ করে।

বিজ্ঞাপন

কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব শেখ মোহাম্মদ আলীর জানান, গ্রেফতার আসামি ফয়সালের বিরুদ্ধে আগেও মাদকের মামলা রয়েছে। ২০২২ সালের ৫ এপ্রিল ঢাকার আশুলিয়া থানায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছিল। এ ঘটনায় গ্রেফতার আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর