Monday 12 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সংসদ ভবন এলাকা রণক্ষেত্র, জুলাই যোদ্ধাদের ওপর পুলিশের লাঠিপেটা

স্টাফ করেসপন্ডেন্ট
১৭ অক্টোবর ২০২৫ ১৪:৫২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই যোদ্ধাদের সঙ্গে পুলিশের সংঘর্ষে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়েছে। এ সময় পুলিশের লাঠিপেটায় বেশ কয়েকজন জুলাই যোদ্ধা আহত হয়েছেন।

শুক্রবার (১৭ অক্টোবর) দুপুর প্রায় দেড়টার দিকে এই ঘটনা ঘটে। এ সময় ক্ষুদ্ধ জুলাই যোদ্ধারা সংসদ ভবন এলাকায় পুলিশের গাড়িসহ বেশ কয়েকটি ট্রাক ও বাস ভাঙচুর করে সড়কে অগ্নিসংযোগ করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সাউন্ড গ্রেনেডও নিক্ষেপ করেছে পুলিশ।

এদিন, সকালে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের মঞ্চের সামনে অবস্থান নেয় জুলাই যোদ্ধারা। পরে তাদের সরিয়ে দেয় আইনশৃঙ্খলা বাহিনী। এসময় অবস্থানকারীদের লাঠিপেটাও করতে দেখা গেছে পুলিশকে। এই ঘটনায় আহত হয়েছেন কয়েকজন জুলাইযোদ্ধা। তাদেরকে হাসপাতালে নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

এই ঘটনার পরে বাইরে গিয়ে বিক্ষোভ করেন জুলাইযোদ্ধারা। ভাঙচুর করা হয় কয়েকটি যানবাহন। বাইরে লাঠিসোঁটা হাতে দেখা গেছে একদল তরুণকে। ইটপাটকেলও নিক্ষেপ করে তারা। দুপুর পৌনে দুইটার দিকে ঘটনাস্থলে কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

এদিকে, ‘ওয়ারিয়র্স অব জুলাই’ নামে জুলাইযোদ্ধাদের সংগঠন তিন দফা দাবি জানিয়ে সকাল থেকে মানিক মিয়া এভিনিউতে অবস্থান নেন।

তাদের দাবিগুলো হচ্ছে- জুলাই অভ্যুত্থানে আহত ছাত্র-জনতাকে রাষ্ট্রীয় স্বীকৃতি ও জুলাই আহত বীর হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে হবে। আহতদের জন্য আইনগত সুরক্ষা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এই দাবিগুলো জুলাই জাতীয় সনদ-২০২৫ এ অন্তর্ভুক্ত করে দ্রুত বাস্তবায়ন করতে হবে।

সারাবাংলা/এমএইচ/এমপি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর