Tuesday 06 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে সরকারি হাসপাতালে অর্ধদিবস কর্মবিরতি

‎স্টাফ করেসপন্ডেন্ট
৪ ডিসেম্বর ২০২৫ ১০:৩২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ সারাদেশের সব সরকারি হাসপাতালে অর্ধদিবস কর্মবিরতি পালন করছেন মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা। বৃহস্পতিবার (৪ নভেম্বর) সকাল ৮টা থেকে ১২টা পর্যন্ত ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে তাদের এ কর্মসূচি পরিচালিত হচ্ছে।

এর আগে ৩০ নভেম্বর তারা ২ ঘণ্টা এবং বুধবার (৩ নভেম্বর) অর্ধদিবস কর্মবিরতি করেছিলেন।

ঢাকা মেডিকেলের বহির্বিভাগে সমবেত আন্দোলনকারীরা জানান, ১০ম গ্রেড বাস্তবায়নের ফাইলটি জনপ্রশাসন মন্ত্রণালয়ে প্রক্রিয়াধীন রয়েছে। বিভিন্ন উপায়ে আন্দোলন ও দাফতরিক চিঠি পাঠানো সত্ত্বেও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সদিচ্ছার অভাব, আমলাতান্ত্রিক জটিলতা এবং মন্ত্রণালয়ের সময়ক্ষেপণের কারণে এখন পর্যন্ত দাবি পূরণ হয়নি।

বিজ্ঞাপন

নেতারা উল্লেখ করেন, ইতিপূর্বে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, ডিপ্লোমা নার্স ও ডিপ্লোমা কৃষিবিদদের ১১ তম গ্রেড থেকে ১০ম গ্রেডে উন্নীত করা হয়েছে। তারা সতর্ক করে জানান, দাবি মেনে নেওয়া না হলে কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে।

তবে হাসপাতালের জরুরি বিভাগ এই কর্মবিরতির আওতার বাইরে থাকবে। কর্মসূচির কারণে হাসপাতালে আগত রোগীদের কিছুটা দুর্ভোগ পোহাতে হচ্ছে এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এই ভোগান্তি আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর