Wednesday 16 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

দূষণে অষ্টম স্থানে ঢাকা, বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’

সিনিয়র করেসপন্ডেন্ট
১৭ মার্চ ২০২৬ ১৪:২০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: রাজধানী ঢাকার বায়ুর মান আজ ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে পৌঁছেছে। বিশ্বব্যাপী বায়ুদূষণের তালিকায় শহরটির অবস্থান রয়েছে অষ্টম স্থানে।

মঙ্গলবার (১৭ মার্চ) সকাল ৯টা ১০ মিনিটে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের সূচক থেকে এ তথ্য জানা গেছে।

এ সময় বায়ুর মান সূচক (একিউআই) ১৫২ রেকর্ড করা হয় বলে জানিয়েছে IQAir। এ মান ‘অস্বাস্থ্যকর’ শ্রেণিতে পড়ে, যা জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ।

তালিকায় ভারতের দিল্লি, চীনের বেইজিং এবং পাকিস্তানের লাহোর যথাক্রমে দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে। এসব শহরের একিউআই স্কোরও উচ্চমাত্রার দূষণ নির্দেশ করে।

বিশেষজ্ঞরা জানান, একিউআই সূচক নির্ধারণে পাঁচ ধরনের দূষক বিবেচনায় নেওয়া হয়; পিএম১০, পিএম২.৫, নাইট্রোজেন ডাই-অক্সাইড, কার্বন মনোক্সাইড, সালফার ডাই-অক্সাইড ও ওজোন।
দীর্ঘদিন ধরেই বায়ুদূষণে ভুগছে ঢাকা। শুষ্ক মৌসুমে পরিস্থিতি আরও খারাপ হয়ে ওঠে, তবে বর্ষায় কিছুটা উন্নতি দেখা যায়।

বিজ্ঞাপন

বিশেষজ্ঞদের মতে, দেশের মোট বায়ুদূষণের একটি বড় অংশ প্রতিবেশী দেশগুলো থেকেও আসে, যা আন্তঃদেশীয় দূষণ হিসেবে পরিচিত।

এদিকে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন জানিয়েছে, বায়ুদূষণের কারণে বিশ্বে প্রতি বছর প্রায় ৭০ লাখ মানুষের মৃত্যু ঘটে, যা বিষয়টির গুরুত্ব আরও বাড়িয়ে তুলেছে।

সারাবাংলা/এফএন/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর